কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "অস্থির সময়''

in আমার বাংলা ব্লগ • yesterday

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

image.png

চারদিকে কেমন যেন অস্থির সময় যাচ্ছে। এখন যেন মানুষ আর মানুষ নেই। মারামারি, এর জিনিস সে ছিনিয়ে নেওয়া, ক্ষমতা আর দাপট যেন এখন চারদিকে বেড়েই চলেছে। মানুষ যেন নিজের ঘরেও পরবাসী। বাহিরে বের হয়েও মানুষ থাকে ভয়ে ভয়ে। কখন যে কি হয়। এমন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে চারদিকে ঘুষ আর ঘুষখোর দের কদরও অনেক বেড়ে যাচ্ছে। কিছুই বলার নেই। কিভাবে থাকবে। সত্যি কথা বলতে গেলে বা কোন প্রতিবাদ করতে গেলে মানুষ যেন পেয়ে বসে। কেউ যেন এতটুকু ছাড় দিতে রাজি নয়। তাই তো আমার মনে হয় এসব কিছুর প্রতিবাদ করার চেয়ে বোবা হয়ে যাওয়াও অনেক ভালো। আর এমন একটি বিষয় নিয়েই আজ একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
" অস্থির সময় "

লেখা- মাকসুদা কাউসার

যাচ্ছে কেটে সময় ও ভাই
চারদিকে কেবল লড়াই
স্বার্থ আর অর্থ নিয়ে
যুদ্ধ চলছে পাল্লা ধরে।।

বাজার সদাই করতে গেলে
মাথায় তখন আগুন জ্বলে
এটা সেটা যেটাই ধরি
দাম শুনে ভাই সটকে পড়ি।।

নিজের ঘরে ভয়ে থাকি
চোর ডাকাত আসলো নাকি
পথে গেলে সেখানেও ভয়
ছিনতাইকারীর কথাই ভাবী।।

চাকুরী জীবন বড়ই কঠিন
তাই আমি বোবা থাকি
তেলের বাটি নেই না বলে
প্রতিটা দিন জ্বালায় মরি।।

ঘরে বাইরে চোরে ভরা
সব থেকে ভাই ঘুষ যে সেরা
চোরের চুরি ধরতে গেলে
পড়বে যে ভাই মাথায় বাড়ি।।

এতকিছু দেখে আমি
প্রতিদিনই চুপটি থাকি
সত্য কথা বলে আবার
কখন যে ভাই বিপদ ডাকি।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️