কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "জীবন গেল শুধু কেঁদে''
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।
পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কিনা নিজের সুখ কে ভুলে গিয়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে আপন জনের জন্য বা পরের জন্য সবসময় নিজেকে উৎসর্গ করে দেয়। তাদের ভাবনায় থাকে না কোন সুখের কথা, কোন স্বার্থপরতা। তারা কেবল একটি কথা ভাবে,কিভাবে অপরকে সুখী করা যায়? কিভাবে আপনজনকে ভালোবাসা যায়? কি করলে আপনজনের ভালো হবে? কিন্তু জীবনের শেষ পর্যায়ে কি হয়? যে মানুষটি এতটা বিসর্জন দিয়ে আপনজনের জন্য করেই গেল তাকেই সবাই দোষী ভাবে। সবাই ভাবে সে মনে হয় স্বার্থপর। সে মনে হয় সুখী। তাহলে কি লাভ জীবনটাকে এভাবে বিসর্জন দিয়ে? এমন একটি বিষয় নিয়ে আমি আজকের কবিতাটি লিখেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
জীবন গেল শুধু কেঁদে
ভালোবাসার ফাঁদে পড়ে
আবেগ আর ভালোবাসায়
মিশেছিলে অনেক আশায়।।
নিজের কথা ভুলে গিয়ে
অর্থকড়ি সবই দিলে
তাদের সুখই তুমি সুখী
সত্যি কি ভাই আপন সবই?
যাদের জন্য জীবনটাকে
করলে তুমি পার
তাই এখন তোমায় ভাবছে
তাদের জন্য কাল।।
ভাবছে তারা তুমি সুখী
তারা হল চিরদুখী
সকল দুঃখ তাদের দিয়ে
চলছো তুমি সুখকে নিয়ে।।
সত্যি কথা ভেবে দেখো
জীবন ভরে দুঃখ নিয়ে
নিজের সুখ ভুলে গিয়ে
করলে তুমি যাদের তরে
তারায় তোমায় দোষী ভাবে।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y22s |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।