কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "দুঃখ বিলাস''
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

দৃঃখ একটি শব্দ মাত্র। কিন্তু এই একটি মাত্র শব্দ মানুষের মধ্যে এমন করে বসত করে থাকে যে একে চাইলেও দূরে সরিয়ে দেওয়া যায় না। যায় না কারও সাথে শেয়ার করাও। আমাদের চারপাশে হয়তো আমরা অনেক বন্ধু দেখি। হয়তো অনেকের সাথে রয়েছে আমাদের অনেক ভালো সম্পর্ক। কিন্তু যতই ভালো সম্পর্ক থাকুক না কেন আমরা যেন দুঃখের কথা বলতে গেলে কোথায় থেমে যাই। কারন আমাদের দুঃখ নিয়ে যদি পাশে কেউ পরিহাস করে। আবার যদি দুঃখের কথা শুনলে মানুষ আমাদের কে ছোট মনে করে তাহলে তো কথাই নেই। তাই আমাদের মাঝের অনেকেই আমরা নিজের মাঝে দুঃখগুলোকে লালন পালন করা শুরু করে দেই। তবে আমার মনে হয় এমন করে দুঃখগুলোকে মনের মাঝে পুষে না রেখে যদি প্রকৃতির মাঝে মেলে ধরা যায় তাহলে কিন্তু দুঃখগুলো আর ডানা মেলতে পারে না। আর এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
দুঃখ গুলো মনে রেখে
ঘুরি হেসে খেলে
মনের মাঝে হাজার কষ্ট
বসত করে থাকে।।
কাকে বলবো দুঃখ আমার
তেমন কেহ নাই
দুঃখের কথা শুনলে সবাই
অন্য চোখে চায়।।
মহাসুখের মোখশ পড়ে
কত মানুষ ঘুরে
তাদের ভিতর সুখের বসত
দেখা নাহি মেলে।।
চারদিকে হাজার বন্ধু
দেখি ভুরি ভুরি
দুঃখের কথা শোনার মত
সময় তাদের কমই।।
তাই তো বলি নিজের কষ্ট
নিজের মধ্যে রেখে
দেশে বিদেশে ঘুরে বেড়াও
মনটা খুলে দিয়ে।।
পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Vivo y22s |
| পোস্ট তৈরি | @maksudakawsar |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।