কবিতা পোস্ট- স্বরচিত কবিতা- "আমাদের দাদা ভাই''

in আমার বাংলা ব্লগ • 4 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমার ব্লগের বিষয় হলো কবিতা। আসলে কবিতা গুলোকে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে কমপক্ষে কবিতা একটি পোস্ট , আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কবিতা পোস্টগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার আজকের পোস্টে অনেক বেশি ভালো লাগবে। নিচে আমার কবিতার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা হলো। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।

image.png

সত্যি বলতে এখন যেন চারদিক কেমন হয়ে গেছে। টাকার কাছে মানুষের অন্যায়গুলো যেন ডাকা পড়ে যাচ্ছে দিনের পর দিন। যারাই অন্যায় করছে, য়ারাই অন্যায় করে টাকা পয়সা গাড়ী বাড়ীর মালিক হচ্ছে তাদেরকেই নিয়ে সবাই মশগুল থাকে। অন্যায়কারীদের চাটুকারিতার জন্য ডাকা পড়ে যায় মানুষের সততা। সৎ মানুষগুলো এখন আর তাদের জ্ঞানকে বিকাশ করার সুযোগ পায় না। আর এমন এক সমাজেই আমাদের বসবাস। কেবল দেখেই যাচ্ছি চোখ মেলে। এমন একটি বিষয় নিয়েই আমার আজকের কবিতা। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে।

স্ব-রচিত কবিতা
" আমাদের দাদা ভাই "

লেখা- মাকসুদা কাউসার

আমাদের দাদা ভাই
টাকা পয়সা কম নাই
গাড়ী বাড়ি জমি জামা
করেছে সে ঠাসা ঠাসা।।

অফিসের বসেরা
তাকে ছাড়া চলে না
জি হুজার ইস স্যার
সদাই থাকে ঠোঁটে তার।।

বেহিসাবী টাকা নিয়েও
ঘুরে বেড়ায় মনের সুখে
আইন আর আমলা
সবার কাছে সে সেরা।।

আশে পাশে সৎ যারা
সবাই যেন দিশেহারা
ফিটফাট বাবু হয়ে
ঘুরে বেড়ায় বুক মেলে।।

অর্থের দাপটে থাকে সে সুখেতে
অন্যায় অনাচার সব কিছুই ঠিক তার।।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ক্যামেরাVivo y22s
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️