আবেগের কবিতা || সময়ের পরিহাস

in আমার বাংলা ব্লগ • 19 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী সুন্দর থাকার চেষ্টা করছি। যদিও সময়ের প্রভাবে চারপাশের পরিবর্তনের সাথে সাথে আমাদের মানুষের মাঝে বেশ পরিবর্তন স্পষ্ট হতে শুরু করেছে। সময়ের সাথে সাথে আমরা আমাদের নিজস্ব বৈশিষ্ট্য হতে দূরে সরে গিয়েছি, আমরা আমাদের স্বভাবজাত বিষয়গুলোকে ভুলতে শুরু করেছি। অথচ মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয়, সেটাও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গেছে।

কিন্তু এমনটা হওয়ার কথা ছিলো, সময়ের এমন প্রভাবে আমরা আজ প্রত্যেকে কোন না কোন ভাবে বিচ্ছিন্ন, আমরা স্বার্থের ছায়ায় খুবই চঞ্চল কিন্তু মানবিকতায় খুবই দুর্বল, হৃদয়ের আকাংখা কিংবা ব্যাকুলতাগুলো আজ আর আমাদের কাঁদায় না, বরং সুবিধা আদায়ে আরো বেশী স্পন্দন ছড়ায়। এমন পরিবর্তন আমাদের কাম্য নয়, এমন অবস্থান আমাদের কাছে অনাকাংখিত, কিন্তু সেটাও আমাদের কে বুঝাতে আসবে। আমাদের অবস্থান, আমাদের চঞ্চলতা এবং হৃদয়ের বিশাল সীমানা আমাদের কাংখিত অবস্থানে ফিরে আসতে বাধ্য করবে নাকি ধীরে ধীরে আমরাও হারিয়ে যাবো, সমযের এমন অস্থিরতা কিংবা পরিবর্তন নিয়েই আমার আজকের কবিতা-সময়ের পরিহাস।

arttower-time-8643672.jpg

সময় বদলে দিয়েছে জীবনের রং,
স্বার্থের মায়ায় ক্ষমতার প্রয়োজন।
সময় বদলে দিয়েছে হৃদয়ের ঢং,
সম্পর্কের মায়ায় উৎসবের আয়োজন।

সময় আড়াল করেছে মুখোশের সে রূপ
বিশ্বাসের মাঝে থাকা আস্থার আশ্রয়,
সময় আড়াল করেছে চেনা সে মুখ
বন্ধনের মাঝে থাকা সুরক্ষার প্রশ্রয়।

সময় কেড়েছে আবেগের সব মূল্য,
স্পর্শের কল্পনায় আজ ক্ষমতার দর্প।
সময় কেড়েছে অনুরাগের মাহাত্ম্য,
অভিনয়ের জল্পনায় আজ বৈরিতার গর্ব।

সময় পাল্টে দিয়েছে হৃদয়ের আসক্তি,
স্পষ্ট করেছে লুকানো সে রূপ-দূষণ।
সময় পাল্টে দিয়েছে প্রিয়জনের ভক্তি,
বিষাক্ত করেছে ভালোবাসার ভূষণ।

তবুও সময় শেখায় সংগ্রামের নতুন গান,
মুখোশের ভিড়ে নিজেকে চেনার প্রত্যয়;
তবুও সময় দেখায় বিদ্রোহের নতুন প্রাণ,
পরাজয়ের ভিড়ে বিজয়ী হওয়ার নির্ভয়।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

I love how you capture the tug‑of‑war between our evolving selves and the heart’s quiet yearnings—do you think this shift is more about external pressures or an inner loss of authenticity? 🌱✨🚀