"এলোমেলো কিছু ফটোগ্রাফি।"

in আমার বাংলা ব্লগ • yesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করে নেবো আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

এলোমেলো কিছু ফটোগ্রাফিঃ


62546.jpg

62543.jpg

62528.jpg

প্রথম ফটোগ্রাফি তিনটি আমার বাসার সামনের দিক থেকে তোলা।সবুজ প্রকৃতি বাসার চারিপাশেই রয়েছে।যার সৌন্দর্য আমি দুচোখ দিয়ে উপভোগ করি সব সময়।প্রকৃতির সৌন্দর্য প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করে তোলে।তাই সময় পেলেই সেই সৌন্দর্য আমি আমার মোবাইলে সেভ করে রাখি।

62402.jpg

উপরের ফটোগ্রাফিটি আমাদের গাছের আমড়া।একজন লোক দিয়ে আমড়া পেরেছি।আমরা গাছটি অনেকটাই উঁচুতে।এই গাছটি আমার আব্বু লাগিয়েছিলেন।আজ আব্বু বেঁচে নেই।এই প্রথম গাছটিতে আমড়া ধরেছে।অনেক বেশী ইমোশন হয়ে যাই আমি আব্বুর কথা মনে হলে।

62395.jpg

62394.jpg

বেশ কিছুদিন আগে বলেছিলাম গত রমজানের একটি পেঁপের বীজ আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম।সেই বীজ থেকে মাশাল্লাহ অনেক গুলো পেঁপে গাছ হয়েছে।কিছু পেঁপে গাছে পেঁপে ও ধরেছে।আশাকরি গাছ গুলো বেঁচে থাকলে পেঁপের ফটোগ্রাফি ও আপনাদের মাঝে শেয়ার করে নেবো।

62392.jpg

62393.jpg

এরপর চালতা গাছের ফটোগ্রাফি করেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।এই গাছটি ও আমার আব্বু লাগিয়ে গিয়েছিলেন।এই গাছটিতে মাশাল্লাহ অনেক চালতা হয়।আমি যেদিকে তাকিয়েছি সেখানেই চালতা দেখতে পেয়েছিলাম।

61982.jpg

চালতা ও গাছ থেকে পারা হয়েছিল।এই চালতা দিয়ে আচার তৈরি করা হবে।এমনিতে কিছু চালতা পাড়া-প্রতিবেশীদেরকে পাঠিয়েছিলাম।এরপর নিজেদের জন্য বাকি চালতা বাসায় নিয়ে আসি।আশাকরি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

61706.png