💦 "আমার আর্টের কিছু ফটোগ্রাফি।"

in আমার বাংলা ব্লগ • 7 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করে নেবো আমার নিজের করা কিছু আর্টের ফটোগ্রাফি।আশাকরছি সবাই সঙ্গেই থাকবেন।

আমার আর্টের কিছু ফটোগ্রাফিঃ



বন্ধুরা,আর্ট করতে পছন্দ করতাম স্কুল লাইফ থেকেই।কিন্তু এখন পরিবারের সবকিছু সামলে নিয়ে আসলে আর্ট করার আগ্রহ হারিয়ে গিয়েছিল।আমার সেই আগ্রহ আবার তৈরি করেছিল আমার বাংলা ব্লগ।তাই আমার আজকে নতুন নতুন আর্টের অবদান একমাত্র আমার বাংলা ব্লগএরই।আর এ কারনে আমি আমার আর্টগুলো নিয়ে একটি পোস্ট না করে পারলাম না।আমার আজকে শেয়ার করা আর্ট গুলো দেখে আপনারা জানাতে পারেন সত্যি ই আমি আর্ট কতটুকু ভালো করতে পেরেছি।চেষ্টা করছি বাকিটা আপনাদের সবার ভালোবাসা।

61072.jpg

প্রথম আর্টটি করেছি আমি ওয়াটার কালার কলম দিয়ে।একটি সূর্য ডোবার দৃশ্য।এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য মনকে শীতল করে দেয়।আর্টটি কেমন হয়েছে অবশ্য ই কমেন্ট করে জানাতে পারেন।আসলে আমি মনে করি চেষ্টা আর উৎসাহ পেলে অনেক কিছু ই করা সম্ভব হয়।

61768.jpg

এই আর্টটি হলো থ্রিডি আর্ট।এই আর্ট গুলো দেখলে জটিল মনে হয়।তবে আঁকতে পারলে সহজ মনে হয়।তবে একটু এদিক-সেদিক হলেই আঁকাটি আর সুন্দর করে শেষ করা যায় না।

61431.jpg

এই আর্টটি হলো ফুল আর প্রজাপতির।আর্টটি সহজ হলে ও সুন্দর লাগছিল দেখতে।আমিতো আর শিল্পী নই।তাই এই আর্টটি আমার কাছে অনেক কিছু।আশাকরি আপনাদের কাছে ও ভালো লেগেছে।

60914.jpg

এই আর্টটি ও থ্রিডি আর্ট।এ ধরনের আর্ট গুলো খুব সাবধানে আঁকতে হয়।কেননা একটু কম-বেশি হলেই আর্টটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

58362.jpg

নীল ফুল গুলো দারুন লাগছে।এই ফুলের আর্টটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন।

61767.jpg

আরো একটি থ্রিডি আর্ট।থ্রিডি আর্ট গুলো দেখতে দারুন লাগে।আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আশাকরি।আজ আমি আমার কিছু আঁকার ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

61707.png