সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সময়গুলো||

in আমার বাংলা ব্লগ • 4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর মুহূর্ত কাটাতে আমাদের সবার অনেক ভালো লাগে। আর এই সুন্দর মুহূর্তগুলো তখনই রঙিন হয়ে ওঠে যখন আমরা সময় গুলো উপভোগ করি। তেমনি কিছু সুন্দর মুহূর্ত আজকে শেয়ার করবো।


সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সময়গুলো:

IMG_20260928_132949.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর মুহূর্ত কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আসলে আমাদের জীবনে সব সময় সুন্দর মুহূর্ত আসে এমনটা নয়। কিন্তু যখন কোন সুন্দর মুহূর্ত আসে তখন সেই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি। বেশ কিছুদিন আগে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। সেখানে দারুন এক রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আমার বাসা থেকে খুবই কাছের একটি রেস্টুরেন্ট ছিল।


IMG_20260928_132926.jpg
Device-OPPO-A15
Location


যদিও বাইরে খুব একটা যাওয়া হয় না। তবে অনেকদিন পর যেহেতু সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তাই সময়টা কেন জানি আরো বেশি রঙিন হয়ে উঠেছিল। আসলে ঘর বন্দি থাকতে থাকতে অনেক সময় আমরা হাপিয়ে উঠি। আর সেই ঘরবন্দি অবস্থা থেকে একটু মুক্ত হয়ে বাহিরে যেতে ভালোই লাগে। মনে হয় যেন অনেকটা চমৎকার ভাবে সময়টা কেটেছে। সময়টা সত্যিই দারুণ ছিল।


IMG_20260928_133022.jpg
Device-OPPO-A15
Location


সবচেয়ে বেশি ভালো লেগেছে নিরিবিলি পরিবেশ। আসলে বাইরে নিরিবিলি এরকম পরিবেশ পাওয়াটা সত্যি অনেক কঠিন। তবে আমরা সবাই যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম তাই অনেকটা নিরিবিলি পরিবেশ পাওয়ার সুযোগ হয়েছিল। আর এটা যেহেতু শহরের এক কর্নারে তাই লোকসমাগম খুব একটা বেশি ছিল না। নিচের তলায় অনেকটা ভিড় ছিল। তবে উপরতলার অংশটাতে একদম নিরিবিলি ছিল।


IMG_20260928_133058.jpg
Device-OPPO-A15
Location


এখানে গিয়ে একদিকে যেমন দারুন সময় কাটানো যায় তেমনি সবার সাথে বসে বসে গল্প করা যায়। সবকিছু মিলিয়ে জায়গাটা সত্যিই দারুন ছিল। আর খাবারের কথা সেটা না হয় পরেই বলছি। সবকিছু মিলিয়ে সময়টা এখনো হৃদয় মাঝে রয়ে গেছে। মনে হয় যেন এই তো সেদিন সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। এরকম সুন্দর মুহূর্তগুলো কাটাতে সত্যি অনেক বেশি ভালো লাগে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।