আমার প্রিয় গাছের যত্ন||

in আমার বাংলা ব্লগ • 4 days ago

হ্যালো বন্ধুরা


I am @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি দারুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। নতুন নতুন কাজ করতে আমার ভালো লাগে। তবে পুরনো কাজের মধ্যে গাছের প্রতি ভালোবাসা আমার অনেক বেশি। আর গাছ নিয়ে কাজ করতেও ভালো লাগে। গাছের যত্ন করতে ভালো লাগে। সেই বিষয়ে একটি পোস্ট শেয়ার করব।


আমার প্রিয় গাছের যত্ন:

IMG_20261120_213419.jpg
Device-OPPO-A15
Location


গাছ লাগাতে আমি ভীষণ পছন্দ করি। গাছের সাথে সময় কাটাতে ভালো লাগে। আসলে গাছের প্রতি আমার অনেক ভালোবাসা জন্মেছে। বিশেষ করে আমার বাগানের ছোট ছোট গাছের প্রতি আমার অনেক ভালোবাসা জন্মেছে। এই গাছের যত্ন করতে আমার খুবই ভালো লাগে। যখন এই গাছে নতুন পাতা জন্মায় তখন মন আনন্দে নেচে উঠে। আসলে গাছে যখন নতুন নতুন পাতা জন্মায় আর নতুন রূপ আসে তখন দেখতে অনেক ভালো লাগে। আমার এই পছন্দের কাজটি করতে ও গাছের যত্ন করতে ভালো লাগে।।


IMG_20261120_214712.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু আমার সংগ্রহে বেশ কিছু গাছ আছে। তাই সেগুলোর যত্ন করার প্রতি আমার অনেক আগ্রহ কাজ করে। সত্যি কথা বলতে যখন কোন কিছুই ভালো লাগে না তখন গাছের প্রতি অন্য রকমের মায়া কাজ করে। মনে হয় যেন গাছের সাথে সময় কাটালে জীবনের সব ক্লান্ত সময়ের গল্প গুলো দূর হয়ে যাবে। মনে হয় সেই সুন্দর মুহূর্ত গুলো আরো বেশি সজিব হয়ে উঠবে। বিশেষ করে গাছের সাথে কাটানো মুহূর্ত সত্যি অনেক সুন্দর।


IMG_20261120_214750.jpg
Device-OPPO-A15
Location


ঘাস, লতাপাতা বিভিন্ন রকমের গাছের সংগ্রহ আমার কাছে আছে। যদিও এখন খুব একটা গাছ কেনা হয় না। তবে আগে মাঝে মাঝেই নার্সারিতে যেতাম গাছ কিনতে। আসলে সময়ের সাথে সাথে কেন জানি বাহিরে যাওয়ার আগ্রহ হারিয়ে গেছে। এখন সেভাবে বাহিরে যেতে ইচ্ছা করে না আর। গাছ কেনাও খুব একটা হচ্ছে না। যেহেতু আগে থেকেই বেশ কিছু গাছ আছে তাই সেগুলো যত্ন করার চেষ্টা করি।


IMG_20261120_214814.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর এই গাছগুলোর যত্ন করতে কিংবা পরিচর্যা করতে আমার ভালো লাগে। যখন এই গাছগুলো নতুন রূপ ধারণ করে তখন দেখতে খুবই ভালো লাগে। আমি সময় পেলেই এই দারুন গাছের পরিচর্যা করি এবং নিজের মতো করে এই গাছগুলোর সাথে সময় কাটাই। আশা করছি আমার বাগানের এই নতুন নতুন গাছগুলো আপনাদের কাছে ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।