ফটোগ্রাফি :-রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে খুব সুন্দর আর্টিফিশিয়াল ফুলের টপের ফটোগ্রাফি। বর্তমানে আর্টিফিশিয়াল ফুল গুলো বা ফুলের টপ গুলো কিন্তু সব জায়গাতে দেখা যায়। আর এই ফুলের টপ গুলো সহজে নষ্ট হয় না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। বর্তমানে সব জায়গাতে কম বেশি সব জায়গাতে আর্টিফিশিয়াল ফুল গুলো দেখা যায়। আর এই ফুল গুলোর ঘ্রাণ না থাকলেও কিন্তু সৌন্দর্য চমৎকার। কিছুদিন আগে আমি একটি দোকান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে গ্রামের একটি চরের ফটোগ্রাফি। গ্রামাঞ্চলে বড় জায়গাগুলো দেখা যায় যেগুলোর মধ্যে মানুষ বিভিন্ন ধরনের জিনিস চাষ করে। আর বর্ষার সময় কিন্তু ধান চাষ করা হয়। সবুজ শ্যামলা এই ধান ক্ষেতগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইখানে কৃষকেরা কিন্তু সব সময় ধানের মধ্যে চার এবং ওষুধ দেয় ভালো ফলের জন্য। আরো অনেকদিন আগে আমি এই ধানের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে একটি গ্রামের রাস্তার ফটোগ্রাফি। গ্রামের একে বেঁকে রাস্তাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর রাস্তাগুলো ফাঁকা রাস্তার দুই পাশে কিন্তু সবুজ শ্যামলা গাছপালা বাড়িঘর। আর ফসলের মাঠ দেখতে কিন্তু অন্যরকম ভালো লাগে। বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য খুব চমৎকারভাবে ফুটে ওঠে। আর আমি কিছুদিন আগে গ্রামে ঘুরতে গেলাম। তখন আমি এই এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|
We are the hope!