ফটোগ্রাফি :-রেনডম ফুলের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে খুব চমৎকার রাস্তার পাশের ছোট্ট একটি ফুলের ফটোগ্রাফি। এই ছোট্ট ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে ।আর এই ফুলের নাম হচ্ছে লজ্জাবতী ফুল। তবে এই গাছের সাথে যদি কারো হাত বা কিছু লাগে সাথে সাথে গাছগুলো শুকনো গাছের মতো হয়ে যায়। তবে রাস্তার পাশে এই ফুল গাছগুলো অনেক দেখা যায়। আবার এই গাছকে অনেকে ওষুধই গাছ বলে। কিছুদিন আগে আমি এই সুন্দর লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে ভটভটি সিমের ফুলের সুন্দর ফটোগ্রাফি। ভটভটির ফুলগুলো ছোট হলেও এই পাপড়ি দেখতে কিন্তু চমৎকার লাগে। তাছাড়া এই ফুলগুলোর পাশেই চমৎকার এবং ফুলের কালারও অসাধারণ। আর এই ফুল গুলো রাত্রেবেলা ফুটে সূর্যের আলো পড়লে ফুলগুলো নষ্ট হয়ে যায়। এবং এই ফুল থেকে মজার ভটভটি সীম হয়। কিছুদিন আগে আমি একটি সবজি বাগান থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে খুব সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল গুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। কারণ এই ফুলের সৌন্দর্য এবং ফুলের ঘ্রাণ সত্যি অন্যরকম। তাছাড়া এর ফুল গুলোর পাপড়ি অনেক বেশি। ফুলের সৌন্দর্য অনেক বেশি। আর এই ফুল গাছগুলো শীতকাল আসলে বেশি দেখা যায়। কিছুদিন আগে আমি একটি বাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই চমৎকার গাঁদা ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।