ফটোগ্রাফি:- চমৎকার রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে খুব চমৎকার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে এমনিতে ভালো লাগে। বিশেষ করে সবুজ শ্যামলা ফসলের মাঠ গাছপালা থাকলে অন্যরকম ভালো লাগেনা। আর এরকম সৌন্দর্যগুলো গ্রাম অঞ্চলে দেখা যায়। সত্যি বলতে ফসলের মাঠ গাছপালা দেখে প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে অসাধারণ লাগে। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে খুব পছন্দের একটি ফুলের কলির ফটোগ্রাফি। এই ফুলগুলো সাদা তবে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই ফুলের নাম হচ্ছে গন্ধরাজ ফুল। সত্যি বলতে এই ভুলের ঘ্রাণ কিন্তু অসাধারণ। আর এই ফুল গাছগুলো কম বেশি সব জায়গাতে দেখা যায়। বিশেষ করে বর্তমানে এই ফুলগুলো গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর বিভিন্ন প্রতিষ্ঠানে এই ফুল গাছগুলো দেখা যায়। কিছুদিন আগে আমি এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলাম। গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে গ্রামের একটি রাস্তার ফটোগ্রাফি। আর রাস্তার দুই পাশে গাছ পালার কারণে রাস্তাটি দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। আর এরকম রাস্তাগুলো চিকন হলেও এই রাস্তাগুলোর মধ্যে হাঁটতে অনেক ভালো লাগে। সত্যি বলতে এরকম সৌন্দর্যগুলো গ্রাম অঞ্চলে উপভোগ করা যায়। আর বিকেল বেলা এসব সৌন্দর্যগুলো দেখার জন্য অনেক মানুষ হাঁটাহাঁটি করে। কিছুদিন আগে গ্রামের রাস্তায় হাঁটতে গিয়ে আমি এই ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।








High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|
We are the hope!