অরিগ্যামিঃগাউন তৈরি।

in আমার বাংলা ব্লগ • 19 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,হেমন্তকাল,৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ।আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o3.jpg

o4.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বক্স তৈরির অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়। গাউনের অরিগ্যামিটি বানাতে আমি দু'রং এর কাগজ সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক গাউনের অরিগ্যামিটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

or17.jpg

১।দু'রং এর কাগজ।
২।কাঁচি
৩।গ্লু

অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

or18.jpg

দুই সাইজের দু'টুকরো কেটে নিয়েছি।একটি ৫ইঞ্চি X৫ইঞ্চি।অন্যটি ১০ইঞ্চি X৭ইঞ্চি সাইজের দু' টুকরো বেগুনী রং এর কাগজ নিয়েছি, গাউনের অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

or19.jpg

or20.jpg

or21.jpg

৫ইঞ্চি X৫ইঞ্চি কাগজটি আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি উভয় দিকে।

ধাপ-৩

or22.jpg

or23.jpg

এবার কাগজটি কোনাকুনিভাবে উভয় দিকে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

or24.jpg

এবার ছবির মতো করে দু' দিকের কাগজ ভিতরে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৫

or25.jpg

এবার দু'পাশের কাগজ ছবির মতো ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

or26.jpg

or27.jpg

এবার কাগজের কিছুটা অংশ কেটে নিয়ে বো বানিয়ে নিয়ে গাউনের সামনের গলা বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

or28.jpg

or29.jpg

or30.jpg

or31.jpg

or32.jpg

এবার আবারও কিছুটা অংশ কেটে নিয়ে পিছনের গলা বানিয়ে নিয়েছি।আর এভাবেই গাউনের উপরের পার্টটি বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

or16.jpg

or15.jpg

এবার ১০ইঞ্চি X৭ইঞ্চি সাইজের কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৯

ori14.jpg

ori12.jpg

দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে। এরপর কাগজের ভাঁজ ছড়িয়ে দিয়েছি গাউনের নিচের অংশ যাতে ছড়ানো হয়।

ধাপ-১০

or11.jpg

or10.jpg

or9.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়ে দু'পাশের কাগজ কোনা করে ভাঁজ করে নিয়ে গাউনের নিচের অংশটি বানিয়ে নিয়েছি।

ধাপ-১১

o8.jpg

এবার গাউনের উপরের অংশ নিচের অংশের ভিতরে ঢুকিয়ে দিয়ে গাউনতি বানিয়ে নিয়েছি।

ধাপ-১২

or7.jpg

o4.jpg

এবার গাউনের বেল্ট বানানোর জন্য গোলাপী রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং তা গাম দিয়ে গাউনের কোমরে লাগিয়ে দিয়ে গাউন বানানো শেষ করেছি।

উপস্থাপনা

ori1.jpg

ori2.jpg

o6.jpg

আশাকরি আজকে আমার বানানো গাউনের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ৩০শে অক্টোবর, ২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png