My Introduction to Steemit
আসসালামু আলাইকুম ।কেমন আছেন সবাই? আশা করি, সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন ।আলহামদুলিল্লাহ ,আমি ও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমি steemit একাউন্টটি নতুন তৈরি করেছি । আমি আজকে আপনাদের মাঝে আমার পরিচয় মূলক পোস্ট শেয়ার করছি ।আসলে ,এখানে আমি নতুন লিখছি। তাই যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবার আসি আমার পরিচয় সম্পর্কে।
আমার নাম মোছাঃ সাবিরা আক্তার নুপুর।
আমার জন্মস্থান কাজিরহাট গ্রামে ।
থানা কলারোয়া।
জেলা সাতক্ষীরা।
আমার বাবার নাম মো: মনিরুল ইসলাম।
মায়ের নাম মোছা: লাইলী খাতুন।
আমরা তিন বোন । আমি মেজো । আমার বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে এবং আমিও বিবাহিত। আমার ছোট্ট একটি বোন আছে। সে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে । আমার শিক্ষা যোগ্যতা এসএসসি পাস । আমি বর্তমানে বিবাহিত । আমার স্বামী প্রবাসে থাকেন । তাঁর মাধ্যমেই আমি steemit সম্পর্কে জানতে পেরেছি। আমার স্বামীর steemit আইডির নাম @baizid123
ছবিটি ক্যামেরা দিয়ে তোলা আমার ফোনে শেয়ার করে নেওয়া।
আমি বর্তমানে বাংলাদেশে আমার বাবার বাড়িতে আছি । বসে বসে কোনো একভাবে দিন কাটাচ্ছিলাম । তাই আমার স্বামী আমাকে বলল , এখানে সময় কাটানোর পাশাপাশি আমি এখান থেকে নতুন কিছু শিখতে পারবো । আমার নতুন কিছু শেখার আগ্রহ আছে । তাই আপনাদের মাঝে আমি আমার নিত্য নতুন লেখা শেয়ার করতে চাই।
আসেন এখন আমার পছন্দের রং এর সম্পর্কে কিছু কথা শেয়ার করি। আমার পছন্দের রং নীল। যেটা প্রত্যেকটা মানুষের পছন্দ নাও হতে পারে । তবে আমার মনে হয় ,অনেক মানুষের পছন্দের রং নীল ।প্রত্যেক মানুষের পছন্দ ভিন্ন ভিন্ন , তবে আমার নীল রঙ অনেক বেশি পছন্দ।
লেখালেখি করতে আমার খুব ভালো লাগে । অন্য মানুষের লেখা পড়লে বা নিজে লিখতে বসলে মনটা অনেক হালকা হয়ে যায় । ছোটবেলা থেকে লেখাপড়া শিখেছি এবং একটি কথা শুনেছি সারাটা জীবন শেখার কোন বয়স নাই । আমরা ছোট থেকে শেষ বয়স পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু অনুভব করি এবং শিখতে পারি।
বাস্তব জীবনে অনেক কিছু শিখেছি। এখন এখান থেকেও নতুন কিছু শিখবো , এই আশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার জীবনে অনেক কাহিনী আছে যেগুলো হয়তো আমি কোন মানুষের সাথে প্রকাশ করতে পারি না। তবে এখানে এমন কিছু লেখা আমি অবশ্যই প্রকাশ করতে পারবো বলে মনে করি। নিজের সুখ দুঃখ সবকিছু লেখার মাধ্যমে আপনাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করব।
পাশাপাশি আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে ,এখানে আমার নিজের মাতৃভাষা থেকে শুরু করে বিভিন্ন ভাষায় লেখার সুযোগ করে দেয়ার জন্য । আমার মনে হয় এই সুযোগটি প্রত্যেকটা মানুষের জন্য অনেক উপকারি । আমার নিজের মাতৃভাষায় এখানে লিখতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত।
যাহোক বন্ধুরা, এটা ছিল আমার পরিচয় মূলক পোস্ট । আশা করি, আমার লেখা এবং আমার পরিচয় মূলক পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে ।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে । আমি প্রতিদিন নতুন নতুন লেখা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব ।
@sabiranupur অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমি আশা করি তুমি ভালোভাবে এখানে কাজ করে আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং সর্বদাই তোমার নিজের অভিজ্ঞতা শেয়ার করে থাকবে সৎ থাকলে পুরো পৃথিবী জয়ী হওয়া যায় তাই চেষ্টা করবে সব সময় সৎ পথে থেকে নিজের লেখা এবং নিজের অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ তোমাকে।
ধন্যবাদ আপনাকে আমি সব সময় সৎ পথে চলবো এবং চেষ্টা করবো নতুন কিছু শেখার এবং এখানে দেওয়া।
@sabiranupur Assalamu Alaikum Apu, I hope you are well. Although we don't know each other, we have known each other for a long time.It's actually really good to see you on the platform. We've been here for a long time. Inshallah, if you work honestly, you can do a lot from here.Best wishes to you, I hope you will go far together with us. Stay well.
আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ। সব সময় চেষ্টা করবো সততা দিয়ে কাজ করার জন্য। এবং আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো।
insha'Allah
Assalamu Alaikum Apu, best wishes for your new journey! You have put your words in your own way, it was very nice. I look forward to reading your writings regularly. Stay healthy and well.
Walaikum Assalam. Thank you for such a nice encouraging comment. In this way, you will be by my side, inshallah, you will be my inspiration and I can do better things in the future. You will be fine too.