সতেজ প্রকৃতির রূপ || Original Photography

in আমার বাংলা ব্লগ • 2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সান্নিধ্যের মাধ্যমে আরো বেশী সতেজতা ধরে রাখার চেষ্টা করছি। উষ্ণতার সাথে সতেজতার দারুণ একটা সমীকরণ তৈরী হয়েছে এখন। বর্তমান প্রকৃতি একটা ভিন্ন কারণ শরতের সুন্দর পরিবেশ ছাপিয়ে শীতের একটা আমেজ ধীরে ধীরে প্রকৃতির মাঝে স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। অবশ্য এর মাঝে চিরাচরিত নিয়ম অনুযায়ী কিছু ঝড় বা মুষলধারে বৃষ্টিপাত হতে পারে, যাতে শীতের আমেজটা দারুণভাবে সবাই বুঝতে পারে।

তারপর ধীরে ধীরে শীতের বিষয়টি স্পষ্ট হতে শুরু করবে, বিশেষ করে শেষ রাতে মানুষ কিছু একটা অভাব উপলব্ধি করবে আর সেটা হলো কাথা বা কম্বল জাতীয় কিছু। অবশ্য এখনই শেষ রাতে মাঝে মাঝে কাথা গায়ে দিতে হচ্ছে, ভোর হওয়ার ঠিক আগ মুহুর্তে প্রকৃতি দারুনভাবে শীতল হয়ে যায় এবং কিছুটা ঠান্ডাও লাগে। আসলে প্রকৃতি সর্বদা তার নিজের রীতিগুলো কঠিনভাবে অনুসরণ করে। আমরা তার কিছুটা মাঝে মাঝে বুঝতে পারি আবার কিছুটা একদমই ধরতে পারি না।

প্রকৃতি (1).jpg

সময়ের সাথে সবকিছুতে পরিবর্তন আসবে এটা অবশ্য জানা কথা কিন্তু তারপর যা করা উচিত সেটা হয়তো আমরা ঠিক মতো করতে পারি না। প্রকৃতি তার পরিবর্তনের আগাম সতর্কতা ঠিক জানান দেয়, কিন্তু আমরা সেটা অনুধাবন করে যথাযথ প্রস্তুতি নিতে পারি না, এই ভুলটা আমরা সর্বদা করে থাকি। দেখুন সময়ের কাজ সময়ের মাঝে সম্পন্ন করতে না পারলে তার একটা কঠিন প্রায়শ্চিত্ত করতে হয়, সেখান থেকে বেঁচে আসার কোন সহজ পথ থাকে না তখন।

প্রকৃতি (5).jpg

প্রকৃতি (2).jpg

আপনি যদি পরীক্ষার প্রস্তুতি পরীক্ষা আসার আগ হতেই শুরু করতে না পারেন তাহলে যেমন আপনার পরীক্ষার ফলাফল ভালো হবে না ঠিক তেমনি প্রকৃতির পরিবর্তন হওয়ার আগে যদি আমরা প্রস্তুতি নিয়ে না পারি তাহলে সেটার ফলাফলও সুখকর হবে না। প্রকৃতি আমাদের জন্য অন্যতম একটা সুন্দর নির্দশন প্রতিটি বিষয়ে কিংবা প্রতিটি সিজনে আমরা সেগুলো দেখতে পারি, কিন্তু দিন শেষে আমরা সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারি না ।

প্রকৃতি (4).jpg

জীবনের ব্যর্থতা শুধুমাত্র প্রকৃতির কারণেই আসে না বরং অনেকগুলো বিষয়ের কারণে সেটা হয়ে থাকে। তাই সময়ের কাজ সময়ের মাঝে সম্পন্ন করা প্রকৃতির অন্যতম একটা বৈশিষ্ট্য হলেও আমরা সেখানে সত্যি বড্ড বেশী নিরুপায়। তাই প্রকৃতির এই শিক্ষা আমরা যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে হয়তো সেটা জীবনের মুহুর্তগুলো আরো সুন্দর ও উজ্জ্বল হয়ে যাবে। ভাবনাগুলো শুধু ভাবনায় না রেখেই আসুন একটু কার্যকর করার চেষ্টা করি।

প্রকৃতি (3).jpg

তারিখঃ মার্চ ১৮, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png