প্রকৃতির নীরবতায় কিছুক্ষণ || Original Photography

in আমার বাংলা ব্লগ • yesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে একটু বেশী ব্যস্ত সময় পার করছি পারিবারিক কারণে। সাথে একটা অস্থিরতাও বিগত কয়েক দিন যাবত বেশ দীর্ঘ হয়ে উঠছে। হৃদয়ের অস্থিরতা নিয়ে যতই প্রকৃতির সান্নিধ্যে থাকি না কেন, মাঝে মাঝে সেটা হৃদয়ের সতেজতা ফিরিয়ে আনতে পারে না। সত্যি আমি সেটা এই মুহুর্তে ভীষণভাবে উপলব্ধি করছি। সময়ে ও পরিস্থিতি মাঝে মাঝে আমাদের এমন জটিল পরিবেশের মাঝে ফেলে দেয়।

হ্যা, প্রকৃতি এক নির্মল সূত্র, যেখানে হৃদয়ের সকল সমস্যার ঔষধ পাওয়া সম্ভব। কিন্তু যখন আপনি প্রকৃতির সান্নিধ্যে থাকেন কিন্তু আপনার মন ও চিন্তা চেতনা অন্য কোন জগতের মাঝে থাকে, তখন প্রকৃতির সেই নির্মল সতেজতা আপনাকে প্রভাবিত করতে পারে না কিংবা পারবে না। যদিও এটা চিরন্তন সত্য যে, সুন্দর প্রকৃতি কিংবা সতেজ পরিবেশের মুক্ত বাতাস এবং সবুজ রঙ আমাদের মনকে শান্ত করে ও হৃদয়ে সতেজ করে। হৃদয়ের মাঝে জমে থাকা মানসিক চাপ ধীরে ধীরে হ্রাস করে।

nature (1).jpg

কিন্তু তার জন্য চাই আপনার মনের সুন্দর উপস্থিতি, ক্লান্ত মস্তিস্কের একটু নীরব বিশ্রাম, তাহলেই সেটা আপনাকে গভীরভাবে প্রভাবিত করতে পারবে, আপনার অস্থিরতাগুলোকে হ্রাস করে আপনার মাঝে চঞ্চলতা ফিরিয়ে আনবে এবং সতেজ উপলব্ধি তৈরী করে দিবে। আমরা আসলে এটা করতে পারি না, তবে বিশ্বাস নিয়ে প্রকৃতির মাঝে ঠিকই যাই। সেই যাওয়াটা কার্যকর করতে পারি না এই জন্য যে, আমরা সেখানে গিয়েই সেই অস্থিরতার মাঝে ডুবে থাকি, সেই চিন্তা হতে বের হয়ে আসতে পারি না।

অথচ প্রকৃতি কিংবা নির্মল পরিবেশ আমাদের যান্ত্রিক জীবনের কোলাহল কিংবা মানসিক অস্থিরতা দূর করার সহজ ও শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে পরিচিত। দেখুন মাঝে মাঝে এমন হয় না যে, আমরা ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাতে পারছি না, বার বার একটা অস্থিরতা কিংবা চিন্তা আমাদের গ্রাস করে ফেলে, সময়ের সাথে পুরো রাত পার করে দেই কিন্তু ঘুমের প্রশান্তি নিয়ে হৃদয়ের সতেজতা আনতে পারি না। ঠিক তেমনি এমন অস্থিরতা নিয়ে যদি প্রকৃতির মাঝেও থাকি তাহলে সেটা আমাদের কোন কাজে আসতে পারে না।

nature (2).jpg

nature (3).jpg

যাইহোক, মাঝে মাঝে আমাদের উচিত যান্ত্রিক জীবনে এমন অস্থিরতা কিংবা চিন্তা চেতনাকে শিকলে আটকে রেখে, একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে প্রকৃতির সতেজতার মাঝে সঁপে দেয়া, সব কিছু ভুলে গিয়ে কিছুটা নীরবে প্রকৃতির মুক্ত বাতাসে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করার চেষ্টা করা। তাহলে সেই মুহুর্তটা আমাদের মস্তিষ্কের নার্ভকে শিথিল করে দারুণ এক প্রশান্তির দোয়ার খোলে দিতে পারে। পারে হৃদয়ের অস্থিরতাকে হ্রাস করে মুগ্ধতায় হৃদয়ের চঞ্চলতা ফিরিয়ে আনতে।

nature (4).jpg

তারিখঃ মার্চ ১৩, ২০২৬ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

আপনার ছবিতে সবুজ পটভূমির মধ্যে যে শীতলতা ফুটে উঠেছে, তা সত্যিই মনকে শান্ত করে—এই মুহূর্তে আপনার কাছে প্রকৃতির কোন অংশটি সবচেয়ে বেশি স্বস্তি দেয়? 🌿✨🙌