পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ২১ )

ChatGPT Image Sep 26, 2026, 01_54_00 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ২১ তম পর্ব শেয়ার করে নেবো। সেখানে লেখা ছিল- আর সেই ‘অন্য কেউ’ এখন অর্কের জন্য অপেক্ষা করছে। অর্ক বুঝতে পারছিল না সে যা দেখছে, সেটা সত্যি, নাকি তার চোখের সামনে কোনো অসম্ভব স্বপ্নের দৃশ্য তৈরি হয়েছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটা নিজেকে শশাঙ্ক রায়চৌধুরী বলে পরিচয় দিয়েছে।তার জ্যাঠামশাই, ত্রিশ বছর আগে যে মানুষটি নিখোঁজ হয়ে গিয়েছিল। যার কথা অর্ক জীবনে একবারও শোনেনি, যাকে তার বাবা যেন ইচ্ছে করেই পরিবারের ইতিহাস থেকে মুছে দিয়েছিলেন।অর্ক দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিল।তার সামনে শশাঙ্ক, হাতে সেই পুরনো ডায়েরি।ডায়েরির শেষ পাতাটা এখনও খোলা।

সেখানে লেখা- শশাঙ্ককে ঘরে বন্দি করা হয়নি, বন্দি করা হয়েছিল অন্য কাউকে। আর তার নিচে- সেই অন্য কেউ এখন অর্কের জন্য অপেক্ষা করছে। অর্ক শুকনো গলায় বলল- আপনি যদি সত্যিই আমার জ্যাঠামশাই হন, তাহলে ত্রিশ বছর কোথায় ছিলেন? শশাঙ্ক কিছুক্ষণ চুপ করে থাকলেন।তারপর ধীরে ধীরে ঘরের জানালার দিকে তাকালেন। জানালার পাল্লা বন্ধ, তার বাইরে দিনের আলো। কিন্তু শশাঙ্কের মুখে এমন একটা ক্লান্তি ফুটে উঠল, যেন তিনি বহু বছর ধরে সূর্যের আলো দেখেননি। আমি কোথায় ছিলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। অর্ক বলল- তাহলে কী গুরুত্বপূর্ণ?শশাঙ্ক তার দিকে তাকালেন, তুই কেন এখানে এসেছিস। অর্ক অবাক হয়ে বলল- আমি? আমি তো বাবার মৃত্যুর পর বাড়িটা দেখতে এসেছি।....