পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ১০ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের দশম পর্ব শেয়ার করে নেবো। প্রথমে কিছুই দেখা গেল না, শুধু ঘন অন্ধকার। তারপর সেই অন্ধকারের মধ্যে একটা অস্পষ্ট অবয়ব চোখে পড়ল। মানুষের মতো লম্বা, নড়ছে না। অর্কের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে এক পা পিছিয়ে এল, অবয়বটাও যেন একটু নড়ল। অর্ক আর দাঁড়িয়ে থাকতে পারল না।সে দ্রুত ঘুরে নিজের ঘরের দিকে ছুটল। ঘরে ঢুকেই অর্ক দরজাটা বন্ধ করে দিল। তারপর খিল তুলে দিল। কয়েক সেকেন্ড দরজার সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, হাত দুটো কাঁপছিল। সে ঘড়ির দিকে তাকাল- রাত ১২টা ১৭। মাত্র চব্বিশ মিনিটের মধ্যে যেন পুরো বাড়িটার চেহারা বদলে গেছে। অর্ক টেবিলের ওপর রাখা পানির বোতলটা তুলে এক নিঃশ্বাসে অর্ধেক জল খেয়ে ফেলল।
তারপর নিজের মুখে জল দিল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে আবার ভাবতে শুরু করল। আমি কি সত্যিই কাউকে দেখেছিলাম? অবয়বটা মানুষের মতো ছিল, কিন্তু মুখ দেখা যায়নি। আলো ছিল না, হয়তো কোনো পুরনো আলমারি, হয়তো কাপড় ঝোলানো কোনো কাঠামো। হয়তো...অর্ক থেমে গেল। না, ওটা আলমারি হলে নড়ল কেন? ঠিক তখনই- ঠক, তার ঘরের দরজায় শব্দ হলো। অর্ক জমে গেল। আরেকবার- ঠক... ঠক...দুবার।তারপর নীরবতা। অর্ক দরজার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে জিজ্ঞেস করল- কে? কোনো উত্তর নেই, সে আরও কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর আবার- ঠক। এবার শব্দটা দরজা থেকে নয়, জানালার দিক থেকে। অর্ক ঘুরে তাকাল, জানালাটা বন্ধ, কাঠের পাল্লা।....

High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|
We are the hope!