পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ২৭ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ২৭ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- শশাঙ্ক বললেন, তোর বাবা তখন বলেছিল- দাদা, উপরে চলুন। আপনি যাননি? আমি পারিনি। কেন? কারণ তখন আয়নাটা ভেঙে গিয়েছিল। অর্ক তাকিয়ে রইল। কীভাবে? নিজে থেকেই। তারপর? ভাঙা কাচের মধ্যে একটা হাত বেরিয়ে এসেছিল। অর্কের বুক কেঁপে উঠল- মানুষের হাত? শশাঙ্ক মাথা নাড়লেন- হ্যাঁ। তারপর?তোর বাবা আমাকে টেনে নিয়ে যায়। আর আপনারা উপরে উঠে আসেন? হ্যাঁ। তারপর ঘরটা বন্ধ করে দেন? না। শশাঙ্ক বললেন- ঘরটা তখনও খোলা ছিল। তাহলে? তোর বাবা একটা সিদ্ধান্ত নেয়। কী সিদ্ধান্ত? শশাঙ্ক ধীরে বললেন- আমাকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দেওয়ার।
অর্কের চোখ বড় হয়ে গেল- বাবা আপনাকে বন্দি করেছিল? হ্যাঁ। কেন? কারণ আমি তখন আর নিজের মতো ছিলাম না। অর্ক থমকে গেল- মানে?শশাঙ্ক তার দিকে তাকালেন। সেই রাতের পর আমার ভেতরে অন্য একটা কণ্ঠস্বর ঢুকে গিয়েছিল। শশাঙ্ক বললেন- প্রথম কয়েক ঘণ্টা আমি নিজেও বুঝিনি। কিন্তু তারপর আমি শুনতে পেলাম কেউ আমার মাথার ভেতরে কথা বলছে। কী বলত? একই কথা। কী কথা? শশাঙ্ক চোখ বন্ধ করলেন- দরজা খোলো। অর্কের গায়ে কাঁটা দিল। কে বলত? অরুণেশ। আপনি তাকে দেখেছিলেন? না। কিন্তু তার কণ্ঠ শুনতেন? হ্যাঁ। কেমন কণ্ঠ? শশাঙ্ক অর্কের দিকে তাকালেন- প্রথমে আমার বাবার মতো। অর্কের বুক ধক করে উঠল।তারপর? তোর বাবার মতো। অর্ক কিছুক্ষণ চুপ। আর এখন?...