পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ২৫ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ২৫ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- চলছিল। কোথা থেকে? শশাঙ্ক মেঝের দিকে তাকালেন- মাটির নিচ থেকে। অর্কের চোখ বড় হয়ে গেল- মাটির নিচে? ঘরের মেঝের নিচে একটা কাঠের ঢাকনা ছিল। আমরা সেটা আগে কখনও দেখিনি। আপনারা সেটা খুলেছিলেন? শশাঙ্ক মাথা নাড়লেন- হ্যাঁ। তারপর? সিঁড়ি। কোথায় নামত? মাটির অনেক নিচে। অর্কের বুকের মধ্যে অস্বস্তি বাড়তে লাগল। তারপর আপনারা নিচে নেমেছিলেন? আমি নেমেছিলাম। বাবা? ও আমাকে থামাতে চেয়েছিল।কিন্তু আপনি শুনলেন না। শশাঙ্ক ধীরে বললেন-আর সেখানেই আমার দ্বিতীয় ভুল হয়েছিল।
শশাঙ্কের কথার সঙ্গে সঙ্গে অর্কের মনে হচ্ছিল সে যেন সেই অন্ধকার সিঁড়ি দেখতে পাচ্ছে- সরু ইটের সিঁড়ি। দেয়ালে স্যাঁতসেঁতে দাগ। কোথাও কোথাও মোমবাতির পুরনো চিহ্ন। আর নিচে- একটা গোলাকার ঘর। ঘরের মাঝখানে কী ছিল? অর্ক জিজ্ঞেস করল। শশাঙ্ক বললেন- একটা পাথরের বাক্স। পাথরের? হ্যাঁ। তার মধ্যে কী ছিল? শশাঙ্কের মুখ শক্ত হয়ে গেল। আমি জানি না। আপনি দেখেননি? দেখেছিলাম। তাহলে? আমি বাক্সটা খুলেছিলাম। অর্ক নিঃশ্বাস আটকে শুনছিল। শশাঙ্ক বললেন- ভেতরে কোনো মানুষ ছিল না।কোনো সোনা-দানা ছিল না। কোনো অস্ত্রও ছিল না। তাহলে? একটা আয়না। অর্ক কিছুক্ষণ চুপ- আয়না? কালো কাচের মতো একটা আয়না। কী অদ্ভুত?....