পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ১৫ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ১৫ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- গত রাতের ঘটনাগুলো যেন কোনো দুঃস্বপ্ন। কিন্তু টেবিলের ওপর রাখা পুরনো তালাটা প্রমাণ করছিল- সব সত্যি। অর্ক সকাল আটটার দিকে নিতাই কাকাকে খুঁজতে বেরোল। বাড়ির পেছনের ছোট ঘরটায় নিতাই থাকত। সেখানে গিয়ে দেখল দরজা খোলা, কিন্তু নিতাই নেই। চৌকির ওপর তার পুরনো গামছা পড়ে আছে। এক কোণে লাঠি, চুলোর ওপর ঠান্ডা চা। অর্ক ডাকল- নিতাই কাকা! কোনো উত্তর নেই, সে বাইরে বেরিয়ে চারদিকে তাকাল। পেছনের বাগানে একজন বৃদ্ধকে দেখা গেল। নিতাই পুকুরের ধারে দাঁড়িয়ে ছিল। অর্ক কাছে যেতেই নিতাই ফিরে তাকাল।
তার চোখের দিকে তাকিয়ে অর্ক বুঝল- বৃদ্ধ লোকটা কিছু একটা জানে। অর্ক সরাসরি প্রশ্ন করল- উত্তরের ঘরটা খুলেছে। নিতাই কোনো কথা বলল না। শুধু পুকুরের দিকে তাকিয়ে রইল। অর্ক আবার বলল- কাল রাতে। নিতাই এবার ধীরে ধীরে বলল- জানি। অর্ক থমকে গেল- আপনি জানেন? শুনেছি।কীভাবে? নিতাই তার দিকে তাকাল। দরজা খোলার শব্দ এই বাড়িতে খুব দূর পর্যন্ত যায়। অর্ক বিরক্ত হয়ে বলল- আপনি আমাকে সত্যিটা বলুন। নিতাই চুপ। ত্রিশ বছর আগে ওই ঘরে কী হয়েছিল? বৃদ্ধের মুখ শক্ত হয়ে গেল। সে বলল- সব কথা জানলে ভালো হবে না। অর্ক এবার রেগে গেল। এই কথাটাই বাবা বলেছিল। নিতাই মাথা নিচু করল। আপনার বাবা জানতেন। কী জানতেন? নিতাই উত্তর দিল না।....
