পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ৬ )

ChatGPT Image Sep 26, 2026, 01_54_00 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ষষ্ঠ পর্ব শেয়ার করে নেবো। এরপর রাত বাড়তে লাগল- সাড়ে দশটা, এগারোটা। বাইরে বাতাসের শব্দ বাড়ছে এবং পুরনো বাড়ির কাঠের জানালাগুলো মাঝে মধ্যে কেঁপে উঠছে। অর্ক নিজের ঘরে শুয়ে পড়ল। ঘুম আসছিল না, বাবার কথা মনে পড়ছিল। উত্তরের ঘরটার দরজা কখনো খুলবি না। কেন? কী আছে সেখানে? আর নিতাই কাকা কেন বললেন- আজ ত্রিশ বছর পর প্রথম রাত, অর্ক মোবাইলে সময় দেখল- ১১:৪৭ PM, সে চোখ বন্ধ করল। ঠিক তখনই- টক, কোথাও যেন কাঠে হালকা আঘাতের শব্দ হলো। অর্ক চোখ খুলল এবং কিছুক্ষণ অপেক্ষা করল। কোনো শব্দ নেই, আবার চোখ বন্ধ করল- টক... টক...এবার স্পষ্ট। শব্দটা বাড়ির ভেতর থেকেই আসছে।

অর্ক বিছানা থেকে উঠে বসল, ঘড়িতে তখন ১১:৫৩। সে দরজা খুলে করিডোরে বেরিয়ে এল, বাড়ির ভেতর অন্ধকার।দূরে একটা জানালা দিয়ে বিদ্যুতের আলো মাঝে মাঝে ভেতরে ঢুকছে। অর্ক ধীরে ধীরে এগোতে লাগল। শব্দটা আবার হলো- টক... টক...। এবার সে বুঝতে পারল শব্দটা উত্তর দিক থেকে আসছে।অর্ক থেমে গেল এবং নিতাইয়ের কথা মনে পড়ল।রাত বারোটার পর উত্তর দিকের করিডোরে যাবেন না। কিন্তু এখনও তো বারোটা বাজেনি, আর মাত্র ছয় মিনিট। অর্ক নিজেকে বোঝাল- দেখে আসি। সে উত্তর দিকের করিডোরে পা রাখল। করিডোরটা অন্য অংশের তুলনায় অনেক বেশি ঠান্ডা। দেয়ালে ঝুলছে পুরনো ছবিগুলো, একটার পর একটা। রায়চৌধুরী পরিবারের পূর্ব পুরুষদের ছবি। কিন্তু করিডোরের শেষ ছবিটার সামনে এসে অর্ক থেমে গেল।....