পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ৫ )

ChatGPT Image Sep 26, 2026, 01_54_00 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। এরপর অর্ক অবাক হয়ে বলল- এই অন্ধকারে? আমার বাড়ি বেশি দূর নয়, থাকুন না আজ। নিতাই থেমে গেলেন, কয়েক সেকেন্ড পর খুব নিচু গলায় বললেন- থাকা যাবে না। কেন? বৃদ্ধ এবার অর্কের দিকে তাকালেন। কারণ আজ... ত্রিশ বছর পর প্রথম রাত। অর্ক কিছু বুঝতে পারল না। কিসের প্রথম রাত? কিন্তু নিতাই আর উত্তর দিলেন না, তিনি বেরিয়ে গেলেন। গেটের কাছে পৌঁছে একবার পেছন ফিরে বাড়িটার দিকে তাকালেন। তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। রাত আটটার মধ্যে অর্ক খাওয়া-দাওয়া শেষ করল। পুরনো রান্নাঘর এখনও ব্যবহারযোগ্য ছিল। নিতাই কিছু শুকনো খাবার রেখে গিয়েছিল।

অর্ক বসার ঘরের একটা পুরনো টেবিলে বসে বাবার রেখে যাওয়া কাগজপত্র দেখতে লাগল।সম্পত্তির দলিল, পুরনো জমির কাগজ, ব্যাংকের কাগজ, কিছু চিঠি। সবকিছু স্বাভাবিক, কিন্তু একটা জিনিস অস্বাভাবিক। বাবার ডেস্কের নিচের ড্রয়ারে একটা ছোট কালো বাক্স। তাতে তালা নেই।অর্ক খুলল, ভেতরে একটা পুরনো চাবি। চাবিটা খুব ভারী। কালো লোহার, তার সঙ্গে একটা ছোট কাগজ। কাগজে বাবার হাতের লেখা- এটা কখনো ব্যবহার করিস না। অর্ক কিছুক্ষণ চাবিটার দিকে তাকিয়ে রইল। তারপর সেটাকে আবার বাক্সে রেখে দিল, কিন্তু মনের মধ্যে তখন একটা প্রশ্ন ঘুরছে। এই চাবি কোন দরজার?...