পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ৩৯ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ৩৯ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- হ্যাঁ, আমি আমার মায়ের ছেলে।শশাঙ্কের চোখে জল এসে গেল। হ্যাঁ, তাহলে এই লেখা কেন? শশাঙ্ক বললেন- কারণ তোর জন্মের পর তোর মা একটা সিদ্ধান্ত নিয়েছিল। কী সিদ্ধান্ত?তোর শরীরে যে জিনিসটা এসেছিল... সেটা তোর ভেতরে থেকে গেলে তুই মানুষ হিসেবে বাঁচতে পারতিস না। অর্কের মুখ শুকিয়ে গেল, কী জিনিস? শশাঙ্ক উত্তর দেওয়ার আগেই দেয়ালের ওপাশ থেকে প্রচণ্ড শব্দ হলো- ধাম! পুরো ঘর কেঁপে উঠল। তারপর দেয়ালে নতুন একটা ফাটল তৈরি হলো। ফাটলের ভেতর থেকে অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটা মুখ ফুটে উঠল।
মহিলার মুখ, অর্কের বুক কেঁপে উঠল। ছবির সেই মুখ, তার মা। মহিলাটি চোখ মেলে তাকালেন। তার ঠোঁট নড়ল। অর্ণব...অর্ক এক পা এগিয়ে গেল। মা? শশাঙ্ক চিৎকার করে বললেন- পিছিয়ে যা! কিন্তু অর্ক শুনল না। মহিলাটি আবার বললেন- আমি তোর মা। অর্কের চোখে জল, তাহলে আপনি কোথায় ছিলেন? মহিলার মুখে অদ্ভুত বিষণ্ণ হাসি। এই বাড়ির ভেতরেই, কোথায়? মহিলাটি দেয়ালের দিকে তাকালেন। যেখানে তোর বাবা আমাকে রেখে গেছে। অর্ক শিউরে উঠল- বাবা? মহিলার চোখে হঠাৎ ভয়, তোর বাবা আমাকে রেখে যায়নি... তিনি থামলেন। তারপর ফিসফিস করে বললেন- ওকে রেখে গিয়েছিল। অর্ক কিছুই বুঝতে পারল না। কাকে? মহিলাটি ধীরে অর্কের দিকে তাকালেন। তার চোখের ভেতর তখন অদ্ভুত আতঙ্ক।....