পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ২৯ )

ChatGPT Image Sep 26, 2026, 01_54_00 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ২৯ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- তখন তার মনে পড়ল, কালো লোহার চাবি। যেটা বাবার টেবিল থেকে পেয়েছিল।চাবির মাথায় লেখা- ১৭। অর্ক চাবিটা বের করল, শশাঙ্কের চোখ বড় হয়ে গেল। ওটা তোর কাছে?অর্ক মাথা নাড়ল- হ্যাঁ। তোর বাবা তোকে এটা দিয়েছে? না। তার ড্রয়ার থেকে পেয়েছি। শশাঙ্ক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন- তাহলে তোর বাবা জানত। কী জানত? যে একদিন তুই এই বাক্সের সামনে দাঁড়াবি। অর্ক চাবিটা তালায় ঢুকিয়ে দিল- ক্লিক, তালা খুলে গেল। শশাঙ্ক চোখ বন্ধ করলেন- দরজা খোলার পর এখন দ্বিতীয় দরজা খুলছে। অর্ক বাক্সের ঢাকনা তুলল।

ভেতরে ছিল একটা পুরনো কাপড়, তার নিচে কয়েকটি চিঠি। একটা ছোট রুপোর লকেট। আর একটা ছবি। অর্ক প্রথমে ছবিটা হাতে নিল, ছবিতে তার বাবা, শশাঙ্ক। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে- একজন ছোট ছেলে। অর্ক ছবিটা দেখে স্থির হয়ে গেল। ছেলেটার বয়স পাঁচ বা ছয় বছর। তার মুখ অর্কের ছোটবেলার ছবির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। কিন্তু ছবির তারিখ- ত্রিশ বছর আগের। অর্ক ফিসফিস করে বলল- এটা... আমি? শশাঙ্ক উত্তর দিলেন না, অর্ক ছবিটা উল্টে দেখল।পেছনে লেখা- যাকে আমরা অর্ক বলে চিনেছি, সে আসলে কে। সেটা ত্রিশ বছর পর জানতে হবে। অর্কের হাত কাঁপতে লাগল- এর মানে কী? শশাঙ্ক চুপ। অর্ক এবার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলল- এর মানে কী?...