পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ১৬ )

ChatGPT Image Sep 26, 2026, 01_54_00 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ১৬ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- অর্ক পকেট থেকে গত রাতের ছবিটা বের করল। এই লোকটা কে? ছবিটা দেখামাত্র নিতাইয়ের মুখের রং বদলে গেল। তার হাত কেঁপে উঠল। এই ছবিটা কোথায় পেলেন? বাড়ির বাক্সে। নিতাই ছবিটা ছিনিয়ে নেওয়ার মতো করে হাতে নিল। কিছুক্ষণ তাকিয়ে রইল।তারপর ফিসফিস করে বলল- এটা থাকার কথা নয়। কেন? এই ছবির মানুষটা আর বেঁচে নেই। অর্ক ধীরে বলল- কে? নিতাই ছবির মানুষটার মুখের দিকে তাকিয়ে বলল- আপনার জ্যাঠামশাই।অর্ক হতভম্ব- আমার জ্যাঠামশাই? শশাঙ্ক রায়চৌধুরী, নামটা অর্ক কখনও শোনেনি। নিতাই বলল- আপনার বাবার বড় ভাই।

অর্ক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল- আমার বাবা তো বলত আমাদের পরিবারে আর কেউ নেই। নিতাই তিক্তভাবে হাসল। সব সত্যি কখনও বলা হয়নি। তাহলে উনি কোথায়? নিতাই ধীরে মাথা তুলল- উত্তরের ঘরে। অর্কের বুকের ভেতর যেন বরফ ঢেলে দিল কেউ। মানে? নিতাই বলল- ত্রিশ বছর আগে শেষবার যখন উনাকে দেখা গিয়েছিল, তখন উনি ওই ঘরেই ঢুকেছিলেন। তারপর? দরজা বন্ধ হয়ে যায়। কে বন্ধ করেছিল? নিতাই কোনো উত্তর দিল না। অর্ক এবার চিৎকার করে বলল- কে? বৃদ্ধ এবার খুব নিচু গলায় বলল- আপনার বাবা। অর্ক যেন কিছুতেই কথাটা বিশ্বাস করতে পারছিল না। আমার বাবা? হ্যাঁ। কেন? নিতাই চুপ। অর্ক তার সামনে দাঁড়িয়ে রইল।আপনি সব জানেন, সব না। যতটুকু জানেন বলুন।...