পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর ( পর্ব ৩৩ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "পুরনো জমিদার বাড়ির বন্ধ ঘর" গল্পের ৩৩ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- শশাঙ্ক একটু থামলেন কলকাতা থেকে। বাবার সঙ্গে? না। অর্কের বুক ধক করে উঠল। তাহলে? একাই। কেন? শশাঙ্ক বললেন- কারণ তখন তোর বাবা শহরে ছিল। আর তোর মা জানত না, এই বাড়িতে তার জন্য কী অপেক্ষা করছে। কী? উত্তরের ঘর। অর্ক ঘরের চারদিকে তাকাল। আমার জন্মের সঙ্গে ওই ঘরের সম্পর্ক কী? শশাঙ্ক বললেন- তুই জন্মানোর কয়েক ঘণ্টা আগে ওই ঘরের দরজা নিজে থেকেই খুলেছিল। অর্কের মুখ শুকিয়ে গেল, কিন্তু তখন তো ঘরটা বন্ধ ছিল! ছিল। তাহলে? তোর মা দরজা খোলার শব্দ শুনেছিলেন। তিনি কি ঘরে গিয়েছিলেন? শশাঙ্ক চুপ।
অর্ক বুঝে গেল, গিয়েছিলেন? হ্যাঁ। কেন? কারণ তিনি ভেবেছিলেন, তোর বাবা সেখানে আছে। অর্কের ভ্রু কুঁচকে গেল, কিন্তু বাবা তো কলকাতায় ছিলেন। তোর মা সেটা জানতেন। তাহলে? শশাঙ্ক ধীরে বললেন- তিনি যে কণ্ঠস্বর শুনেছিলেন... সেটা তোর বাবার কণ্ঠস্বর ছিল। অর্কের শরীর ঠান্ডা হয়ে গেল। আবার সেই একই ব্যাপার, মৃত মানুষের কণ্ঠস্বর। অন্য কারও কণ্ঠে ডাক, অন্য কারও পরিচয় নিয়ে কাছে আসা। অর্ক ফিসফিস করে বলল- অরুণেশ? শশাঙ্ক চমকে তাকালেন- তুই নামটা জানলি কীভাবে? আপনি বলেছিলেন। শশাঙ্ক মাথা নাড়লেন- হ্যাঁ। তাহলে সেদিনও ও-ই ছিল? সম্ভবত। সম্ভবত? আমরা নিশ্চিত নই। কিন্তু মা? শশাঙ্ক বললেন- তোর মা ঘরে ঢুকেছিলেন। তারপর? তারপর তিনি তোর জন্ম দেন, অর্ক স্তব্ধ হয়ে গেল।...