আমার শৈশবের স্মৃতি - শীতকাল
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমার শৈশবের স্মৃতি শেয়ার করব। যা মূলত শীতকালের সাথে সম্পর্কিত।
শীত প্রায় চলে আসল বলে। এখনই তার হাবভাব টের পাওয়া যাচ্ছে। আর কিছুদিন আমাদের দেশে পুরোদস্তুর শীতের রাজত্ব শুরু হবে। শীত যে কেবল আমাদের দেশে মিঠাই উৎসব নিয়ে এমনটা নয়। আরও অনেক কিছুই আসে এই ঋতুতে।
আমাদের দেশ মুসলিমপ্রধান দেশ। সংখ্যার দিক বেশ বড়ই বটে। আমাদের দেশের মানুষ কিছুটা ধার্মিক হলেও, ধর্মীয় নিয়মকানুন ও ইতিহাস সম্পর্কে খুব কমই জানেন। আর এই সময়, অর্থাৎ শীতকালে তা জানার একটা উপলক্ষ আসে মাহফিলের মাধ্যমে।
মাহফিল হলো একটা ইসলামি আলোচনা সভা যেখানে নানা রকম ধর্মীয় বিষয়ে আলোচনা হয়। সারা দেশেই এর ব্যপক প্রচলন রয়েছে। আমাদের ওইখানেও এমন জনপ্রিয় কয়েকটা মাহফিল হতো।
তবে আমাদের ছোটদের কাছে এর জনপ্রিয়তা অন্য একটা কারনে। কারন তখন ঈদ বাদেও আমরা অনেক খেলনা কেনার সুযোগ পেতাম। আমার চাচার মাহফিল থেকে আমার জন্য অনেক খেলনা নিয়ে আসতেন। একবার আমার ছোট চাচা আমাকে নিয়ে কাছের এক মাহফিলে গেলেন। আমি অনেক কিছু কিনলাম। এরপর তিনি কোথাও যেন যাবেন। আমাকে মাঠের এককোনে বসিয়ে বললেন আমি যেন কোথাও না যাই।
উনি যেমনটা বলেছিলেন, আমিও সেখানে উনার জন্য অপেক্ষা করছিলাম। তখন ছোট ছিলাম। বাইরের শীতও ঝেঁকে ধরেছিল। এক পর্যায়ে আমি সেই মাঠেই ঘুমিয়ে পড়েছিলাম। এর মধ্যে চাচাও নাকি আমার কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু আমি তো সেখানেই ঘুমে আছি। পরে অনেক খোঁজাখুজির পর তিনি সেখানে আসলেন। তিনি ভেবেছেন আমি অন্য কোথাও গিয়েছি। কিন্তু এসে আমাকে ঘুমন্ত পেলেন। উনি পেয়েছেন ভয়, আর আমি পেয়েছি ঘুম।
Beautiful and sad at the same time...

Provably. But not scared for me as I was sleeping.