" নিজের হাতের বানানো আচার সবার ভীষণ পছন্দ। "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।
নিজের হাতে বানানো আচার সবার ভীষণ পছন্দঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি আপনাদের মাঝে কিছু সুন্দর অনুভূতি শেয়ার করে নেবো।আজকের বিষয়টি ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন।হ্যাঁ,বন্ধুরা আচার আমরা সবাই কিন্তু কম-বেশি পছন্দ করি খেতে।বিশেষ করে খিচুড়ি,পোলাও কিংবা বিরিয়ানির সাথে আচার কিন্তু একদম জমে যায়।এছাড়া ও সাদা ভাত ও ডাল দিয়ে ও আচার খেতে খুবই মজা লাগে।আবার অসুস্থ হলে মুখে যখন খাবারে রুচি চলে যায়,তখন এই আচার মুখের স্বাদ ফিরিয়ে আনে।তাই যেকোনো ফলের আচার তৈরি করে সংরক্ষণ করলে যেকোনো সময় এই আচার আমাদের স্বস্তি এনে দেয়।
তবে আচার আমাদের স্বস্তি এনে দিলেও সবাই কিন্তু আচার তৈরি করতে পারেনা।আর যদি পারেও কিছু ভুলের জন্য আচার নষ্ট হয়ে যায় ছত্রাক পরে।তবে এদিক দিয়ে আমি ভীষণ লাকি আমার বানানো আচার যেমন খেতে সুস্বাদু হয়,তেমনি আচার নষ্ট হয়ে যায় না।এই গুনটি আমি আমার দাদীর পেয়েছি,এটা আমার আম্মু বলেন।আমার হাতের যেকোনো বানানো আচার আমার শ্বশুরবাড়ির সবাই এমন কি বাবার বাড়ির সবাই ভীষণ পছন্দ করেন।
আমি এবার আমের সিজনে আম দিয়ে ঝাল-টক-মিষ্টি আচার,নাগা মরিচ দিয়ে আমের আচার,আমের ঝুরি আচার দিয়েছিলাম।এছাড়া ও কাঁচা মরিচের আচার তেঁতুল দিয়ে তৈরি করেছিলাম।খেতে এতো ই মজা হয়েছিল আমি বিশ্বাস ই করতে পারছিলাম না এই আচার আমি নিজে তৈরি করেছি।এ বছর রসুনের আচার আমি প্রথম তৈরি করি।রসুন খাওয়া শরীরের জন্য খুবই উপকারী।তাই তেঁতুল দিয়ে আমি রসুনের আচার তৈরি করেছিলাম।খেতে কিন্তু দারুন হয়েছিল।
কিছুদিন আগে ঢাকা বাবার বাসায় গিয়েছিলাম।তখন বোন ও ভাবীদের জন্য আমার নিজের হাতে বানানো আচার নিয়ে গিয়েছিলাম।সবাই খুব মজা করে খেয়েছিল।বিশেষ করে নাগা মরিচ দিয়ে আমের আচার ওদের খুবই পছন্দ হয়েছিল।
আপনারা কে কোন আচার খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন।আশাকরি আমার সুন্দর অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |







