আমার দেয়ালের নতুন অতিথি|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তাই ঘর সাজানোর জিনিসপত্র দিয়ে যখন দেয়াল সাজিয়ে তুলি তখন দেখতে ভালো লাগে। আজকে আমি আমার দেয়ালের নতুন অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
আমার দেয়ালের নতুন অতিথি:
Location
ঘর সাজানো আমার খুবই পছন্দের একটি কাজ। ছোটবেলা থেকেই ঘর সাজানোর প্রতি আমার ভীষণ আগ্রহ ছিল। তাই যখনই নতুন কিছু দেখি তখনই কেনার চেষ্টা করি। আবার মাঝে মাঝে নিজেও কিছু তৈরি করে দেয়ালে সাজিয়ে রাখি। কয়েকদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর এই সুন্দর ওয়াল হ্যাংগিং আমার খুবই পছন্দ হয়েছিল। প্রথমে খুবই বেশি দাম চেয়েছিল। এরপর দামাদামি করে কিছুটা কম দামে কেনা হয়েছে।
Location
এই সুন্দর ওয়াল হ্যাংগিং দেয়ালে লাগানোর পর এতটাই ভালো লেগেছে যেটা বলে বোঝানোর মত নয়। মনে হচ্ছিল যেন পুরো দেয়ালের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। ছবিতে এই সুন্দর ওয়াল হ্যাংগিং টি কতটা ফুটে উঠেছে জানিনা তবে বাস্তবে এই সুন্দর ওয়াল হ্যাংগিং দেখতে অসাধারণ লাগছিল। বিশেষ করে লাল লাল ছোট ছোট ফলগুলোর কারণে দেখতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লেগেছিল।
Location
আমাদের সাধ্যমত আমরা সব সময় নিজের পছন্দের জিনিসগুলো কেনার চেষ্টা করি। আর সেই পছন্দের জিনিসগুলো যখন নিজের ঘরে সাজিয়ে রাখা হয় তখন এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আর দেখেই মন ভালো হয়ে যায়। আমারও ঠিক তেমনটাই হয়েছে। এই সুন্দর একটি জিনিস আমার ঘরে যখন সাজিয়ে রেখেছি তখন এমনিতেই ঘরের সৌন্দর্য বেড়ে গিয়েছে। আর দেখতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল আরো কয়েকটা কিনতে পারলে ভালো হতো।
Location
আমরা মধ্যবিত্তরা আমাদের সাধ্যের মধ্যে কিংবা সামর্থ্যের মধ্যে নিজের ঘর সাজিয়ে তোলার চেষ্টা করি। তেমনি আমিও বিভিন্নভাবে এই সুন্দর দেয়ালটি সাজিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। আর নতুন এই অতিথি কে পেয়ে সত্যিই অনেক ভালো লেগেছে। আমার দেয়ালের নতুন এই অতিথি আমার ঘরের দেয়ালটাকে আরো বেশি রাঙিয়ে তুলেছে। সব মিলিয়ে এই সুন্দর ওয়াল হ্যাংগিংটি সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। আর আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।