জীবনের গল্প || সময়ের অসহায়ত্ব
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মুহুর্তগুলোকে আরো বেশী সুন্দর রাখার চেষ্টায় সচেষ্ট আছি। তবে মাঝে মাঝে খবরের পাতায় খবরের যন্ত্রণায় কেমন জানি নির্জীব হয়ে যাই। শূন্যতা হয়তো অনেক ক্ষেত্রেই ভালো পূর্ণতার চেয়ে। কারণ পূর্ণতা এক সময় ধ্বংস হয়ে যেতে পারে, যন্ত্রণায় সেটা ভেঙ্গে পড়তে পারে কিন্তু শূন্যতা সেখানে হারানোর বা ধ্বংস হওয়ার কোন ভয় থাকে না। কারণ সেটাতো শুরু হতেই শূন্য হয়ে আছে।
কোন কিছু তৈরী করা কিংবা সেটাকে সুন্দর একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া মুখের কথা না, এটা এতোটা সহজেই হয়ে যায় না। যতটা সময়ে মাঝে মাঝে আমরা মুখে বলে ফেলি কিংবা কল্পনায় দেখি। একটা প্রতিষ্ঠান কয়েক জনের পরিকল্পনা, তারপর ধারাবাহিক বিনিয়োগের প্রচেষ্টা, ক্লান্তহীনভাবে সেখানে সময় ও শ্রম দেয়া এবং সর্বোপরি কিছু মানুষের ধারাবাহিক পরিশ্রমের উপর একটা সময় শেষে সেটা মাথা উঁচু করে দাঁড়ায়। আমরা কোন কিছু দাঁড়ানোর পরই সেটা দেখতে পাই কিন্তু তার পেছনে ক্লান্তিহীনভাবে যে শ্রমটা দেয়া হয়েছে সেটা দেখি না।
সুতরাং একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাওয়ার পর সেটা নিয়ে ষড়যন্ত্র করা, কিংবা সেটাকে দখল করার নষ্ট মানসিকতা আমরা কখনোই সমর্থন করি না কিংবা করতে পারি না। কারণ কতগুলো মানুষের স্বপ্ন এবং ধারাবাহিক পরিশ্রমের ফলের উপর যে প্রতিষ্ঠানটা দাঁড়ায় সেটা তখন আর শুধুমাত্র প্রতিষ্ঠান থাকে না বরং সাধনা কিংবা ভালোবাসার একটা কেন্দ্র হয়ে উঠে। কিন্তু সরকার দলীয় রাজনৈতিক ফায়দা এবং আত্মসাধ করার নির্মম মানসিকতার মাধ্যমে সেটাকে নিঃশেষ করে দেয়ার চক্রান্ত কখনোই কাম্য হতে পারে না।
নির্মম সত্যটা হলো, আমরা কালের বিবর্তনে অনেক কিছুর স্বাক্ষী হয়েছি, অনেক ক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন দেখেছি। কিন্তু আমাদের মতো দেশ সমূহের রাজনীতিতে এই বিষয়টির কোন পরিবর্তন আসে নাই এবং আমরা দেখার সুযোগ পাই নাই। সরকার কিংবা দলীয় রাজত্ব পরিবর্তন হওয়ার সাথে সাথে এমন দখলদারিত্ব আমরা বহুকাল ধরেই দেখে আসছি, আর প্রতিবারই আমরা সেটার পরিবর্তনের স্বপ্ন দেখি। কিন্তু দিন শেষে আমরা সেই বন্দোবস্তের কোন পরিবর্তন দেখি না।
তবুও আমরা বিশ্বাস করতে চাই সময়ের এমন অবস্থার পরিবর্তন ঘটবে। ক্লান্তহীনভাবে কিংবা যন্ত্রণাগুলোকে আগলে রেখে স্বপ্নের সিঁড়ি মারিয়ে যারা নিজেদের প্রতিষ্ঠানগুলোকে তিল তিল করে দাঁড় করিয়েছেন, তারা তাদের স্বপ্নগুলো নিয়েই বেঁচে থাকার সুযোগ পাবেন, তারা তাদের প্রতিষ্ঠানগুলোর মাঝেই বেঁচে থাকার আলো পাবেন। পরিবর্তন আসুক আমাদের এই বন্দোবস্তের মাঝে, পরিবর্তন আসুক আমাদের এই নষ্ট মানসিকতার মাঝে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




