জীবনের গল্প || বাহ্যিক রূপের দর্শন
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। চঞ্চলতা হারিয়ে মাঝে মাঝে যেমন নির্জীব হয়ে যাই ঠিক তেমনি আবার প্রকৃতির সতেজতায় সতেজ হয়ে সুন্দর মানসিকতা নিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করি। সত্যি বলতে আমাদের চারপাশের পরিবেশ ও প্রকৃতি মাঝে মাঝে আমাদের ভিন্ন ভিন্নভাবে প্রভাবিত করে এবং না চাইলেও তখন ভিন্ন অনুভূতি নিয়ে সেটাকে মেনে নিতে হয়।
যেহেতু আমরা সামাজিক জীব সেহেতু আমাদের চারপাশের মানুষগুলোকে নিয়েই চলতে হয়, তাদের সাহচর্য এবং সম্পর্ক নিয়ে আমাদের বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে হয়। এখানে কাউকে উপরের রূপ বা বাহ্যিক দৃশ্যাবলী দেখে বিচার করা যায় না, যায় না তাদের পোষাক আসাক দেখে অনুমান করা, সে কতটা ভালো কিংবা কতটা ধোঁকাবাজ। সত্যি বলতে কারো চেহারায় কিংবা কথায়ও অনুমান করা যায় না সে কতটা ভদ্র কিংবা অমানসিক।
ঠিক এই বিষয়টি নিয়েই আমাদের মাঝে মাঝে দ্বিধাদ্বন্ধে ভুগতে হয়, আমরা ভুল করি, ভুল মানুষকে বিশ্বাস করি, তারপর পুরো জীবন সেটা নিয়ে আফসোস করে কাটিয়ে দেই। অথচ বার বার আমরা সেই বিষয়টি সম্পর্কে শুনেছি, পড়েছি এবং নানা মাধ্যমে বাস্তবতা দেখেছি। কিন্তু তবুও আমরা সতর্ক হতে পারি নাই, কারণ সুন্দর আচরণ কিংবা বাহ্যিক রূপ আমাদের বার বার ধোকা দিয়েছে, প্রতারণার নিত্য নতুন ফাঁদে আমাদের আটকে যেতে হয়েছে।
এই তো সেদিন সুন্দর পোষাকের আবরণে একজন আরেকজনকে নানা কথা শুনানোর চেষ্টা করেছে, আমি স্বাক্ষী হয়েছি এবং আফসোসও করেছি। মানুষ কেন বার বার মানুষকে তার পোষাক দিয়ে বিচার করে, পোষাকের সমস্যা নাকি সেই মানুষের ব্যক্তিত্বের সমস্যা, যিনি বা যারা এমন নীতিহীন কাজ করা হতে বিরত থাকে না আদতে সমস্যাটা তাদের নিজস্ব, তারা হয়তো ইচ্ছা করেই মানুষের সরলতার সুযোগ নিয়ে এমন কাজ করার চেষ্টা করে।
আর আমরা সেই চেষ্টার আটকে যাই, থমকে যাই এবং মাঝে মাঝে আতকে উঠি। কিন্তু তাতে কি? পরক্ষনেই আমরা সেই ভুল আবার করি। কারণ মানুষের ব্যবহার কিংবা সুন্দর পোষাকের কারণে আমরা নিজেদের অবস্থান হতে নড়ে যাই। ধোঁকা খেতে খেতে মানুষ হয়তো চালাক হওয়ার সুযোগ পায় কিন্তু আফসোসের বিষয় হলো বেশীর ভাগ ক্ষেত্রেই আমরা সেই চালাকি কাজে লাগাতে পারি না, বিশ্বাসের আর সন্দেহের আলোতে আমরা পথ হারিয়ে ফেলি বার বার।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




