জীবনের গল্প || ব্যক্তি নয় সামষ্টিক চিন্তা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ভরসার জায়গা ঠিক রেখে নিজেকে আরো বেশী কার্যকর রাখার চেষ্টা করছি। কারণ আজকাল ভরসার জায়গাগুলো খুব দ্রুত সংকোচিত হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে তা ছোট হয়ে আসছে। মানুষ এখন আর আগের মতো কাউকে আগলে রাখতে পছন্দ করে না, কাউকে কথা দিয়ে সেটার মূল্য ধরে রাখতে চায় না, আর সম্পর্ক সেগুলো তো এখন স্বার্থের আবরণে হালকা হয়ে যাচ্ছে।
কিন্তু মানুষ হিসেবে কিংবা সামাজিক জীব হিসেবে আমাদের তো এমন থাকার কথা ছিলো না, আমাদের তো এমন হওয়ার কথা ছিলো না, তাহলে কেন আমরা এমন একটা বিপর্যয়কর পরিস্থিতির মাঝে এসে উপনীত হলাম, কেন আমাদের নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার কথা না চিন্তা করে স্বার্থের বিষয়টিকে বেশী প্রাধান্য দিয়েছি? এমন আরো অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমাদের জানা ভীষণ প্রয়োজন, কারণ আগামীর দিনগুলো হয়তো আরো বেশী ভয়ানক হয়ে উঠবে, তখন হয়তো আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
জ্বী, আমি সঠিক শব্দই ব্যবহার করেছি। যদিও এই শব্দটি আমরা নানা ধরণের বা জাতের প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করে আসছি। নানা কারণে তারা আজ নিজেদের বংশ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে, তারা হয়তো খুব দ্রুত এই সমাজ এবং পৃথিবী হতে হারিয়ে যাবে। এটার ক্ষেত্রে হয়তো তারা নিজেরা দায়ী নয়, পরিবেশ কিংবা মানুষ সৃষ্ট নানা কিছু এর জন্য দায়ী। কিন্তু সেই একই সমস্যায় যদি আমরা নিজেরা পড়ে যাই, তখন আমরা এর জন্য কাকে দায়ী করবো? আমাদের কাছে কিন্তু এর সঠিক উত্তর আছে, অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই।
যেখানে অন্যদের বিষয়টি নিয়ে আমরা খুবই হৈ চৈ করছি, তাদের রক্ষার কথা উচ্চস্বরে বলছি এবং সাংগঠনিক কাঠামোতে আমরা সেই দাবীতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। কিন্তু যেখানে আমরা নিজেরাই নিজেদের ভরসা ধরে রাখতে পারছি না, নিজেরাই নিজেদের সাথে অন্যায় আচরণ করছি, সম্পর্কের মূল্য জিরোতে নামিয়ে আনছি, সেখানে অন্য প্রাণীদের রক্ষায় আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা কতটা সফল হবে, সেটা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। যাক তাদের বিষয়, আমাদের অস্তিত্ব নিয়ে চিন্তা করার সময় চলে আসছে।
খুব বেশী সময় অপেক্ষা করতে হবে না আমাদের, যদি আমরা নিজেদের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে না পারি, ব্যক্তি স্বার্থের তুলনায় সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে না পারি তাহলে হয়তো খুব সহসাই আমাদের নিজেদের জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে। বর্তমানে বিশ্বের চারদিকে একটু তাকালেই দেখতে পাবো, সাংঘর্ষিক এক ভয়ানক পরিস্থিতি বিড়াজ করছে, নিজেরাই নিজেদের অস্তিত্ব হুমকির মুখে ঠেলে দিচ্ছি। যখনই সামষ্টিক স্বার্থের তুলনায় ব্যক্তি স্বার্থ বড় হয়ে যায়, তখন সম্পর্ক নষ্ট হয়ে ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR