জীবনের গল্প || অবিশ্বাসের বিস্তৃতি

in আমার বাংলা ব্লগ • 7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী কার্যকর রাখার চেষ্টা করছি। যদিও সেটা মাঝে মাঝে খুব বেশী কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে দিন দিন মানুষের ভিন্নরূপ আমাদের মানসিকতা নিদারুণভাবে নষ্ট করে দিচ্ছে। বিশ্বাসের জায়গায় অবিশ্বাস ধীরে ধীরে স্থায়ী হয়ে যাচ্ছে। যার কারণে কাউকে বিশ্বাস করাটা খুব বেশী দুরুহ হয়ে যাচ্ছে, অবিশ্বাসের এই ধারা চলতে থাকলে হয়তো একটা সময় মানুষ বিশ্বাস করতেই ভুলে যাবে।

কিন্তু কেন এমন হচ্ছে? এর মূল কারণটাই বা কি? আসলে এটা একটা সহজ প্রশ্ন কিন্তু উত্তরটা খুব বেশী কঠিন তবে বাস্তবতায় একদম সরল। আমাদের স্বার্থ এবং অতিরিক্ত লোভ ধীরে ধীরে আমাদের এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, মানুষের সাথে ভিন্ন আচরণ আমাদের এমন মানসিকতা ফুটিয়ে তুলছে। একটা তাজা উদাহরণ দেই তাহলে হয়তো বিষয়টি আপনাদের জন্য বুঝা সহজ হয়ে যাবে। এইতো সেদিন একটা পারফিউম কিনতে দোকানে গিয়েছিলাম। আমি আবার আতর জাতীয় পারফিউম ব্যবহার করতে বেশী পছন্দ করি।

geralt-question-mark-7046730.jpg

সেদিন সাথে ছেলেও ছিলো, ইন্ডিয়ান একটা আতর আছে ব্ল্যাক ডেনিম, একটা কৌটা নেয়ার কথা ছিলো কিন্তু ছেলে বললো সেও একটা নিবে। তাই সেদিন দুটো কৌটা নিয়েছিলাম। এর ঘ্রাণটা আমার কাছে দারুণ লাগে। দুটো নিয়ে বাড়িতে চলে আসলাম, অবশ্য একটা কৌটা খুলে দেখেছিলাম তাই দ্বিতীয়টা আর খোলা হয় নাই। বাড়িতে এসে একটা ছেলে নিয়ে গেলো আর একটা আমার নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। কয়েক দিন পর ছেলে বললো বাবা তোমার কৌটাটা আসল না, সেটার ঘ্রানটাও খুব বেশী সময় থাকে না, একটু হালকা জাতীয়।

আমি সাথে সাথে চেক করে দেখলাম, হ্যা, ছেলের কথাই সত্য। সাথে সাথে হৃদয়ের অনুভূতিটা পরিবর্তন হয়ে গেলো, বিশ্বাস আসলে কোথায় করবো, কতটা করবো? বুঝতে পারলাম না। অর্থাৎ দুটো কৌটা কিনলাম তার সাথে একটা আসল আর একটা নকল, অবিশ্বাসের মাত্রাটা দ্বিগুন হয়ে গেলো, মানুষের প্রতি আস্থাটা এভাবেই আমাদের মাঝে হ্রাস পেতে থাকলো। অথচ সেদিন সেই ভদ্রলোক বললেই পারতেন যে দুটো একই নয়, একটা একটু ভিন্ন কিংবা হালকা। আমাদের এমন মানসিকতার পরিবর্তন কবে আসবে? আদৌ আসবে কিনা জানি না।

কিন্তু যে অনুভূতিটা তৈরী হলো, অবিশ্বাসের যে ছায়াটা দীর্ঘ হলো সেটা হয়তো আর সহসাই হ্রাস পাবে না। হয়তো পরবর্তীতে ভালো মানুষের উপরও বিশ্বাস করতে কষ্ট হবে, একটা দ্বিধা হৃদয়ে স্পষ্ট হয়ে উঠবে। সত্যি এমন আচরণ কিংবা ব্যবসা, আমাদের কতটা লাভবান করছে? সেই দোকানে পরবর্তীতে আমার আর যাওয়ার ইচ্ছাও থাকবে না। সময়ের সাথে সাথে আমাদের আচরণ ও রুচি দুটোই হয়তো পরিবর্তন হয়, কিন্তু অবিশ্বাসের এই ছায়াটা ঠিক থেকে যায়, সেখানে কোন পরিবর্তন আসে না বা আসবেও না সেটা নিশ্চিতভাবেই বলা যায়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟