জীবনের গল্প || পরিবর্তনের আকাংখা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। পরিবর্তিত বাস্তবতায় নিজেকে আরো বেশী বাস্তবমুখী করার চেষ্টা করছি। সত্যি বলতে আমরা চাইলেই সব কিছুতে পরিবর্তন চলে আসবে না, পরিবর্তন এতোটা সহজ বিষয় না। সবার আগে আমাকে পরিবর্তন হতে হবে, সবার আগে নিজের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, সবার আগে নিজেকে কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত করতে হবে, তবেই হয়তো অন্যদের মাঝে পরিবর্তনের আকাংখা তৈরী হবে।
কিন্তু আমাদের সমস্যা হলো, আমি নিজে কিছু করতে চাই না, আমি বা আমরা চাই সবাই পরিবর্তন হোক, সবার মানসিকতায় পরিবর্তন আসুক, কেউ না কেউ এগিয়ে আসুক এবং আত্মত্যাগের বিষয়টি তারাই সংগঠিত করুক। কিন্তু বাস্তবতায় এমনটা হয় না, এখানে সবার আগে যে বিদ্রোহী হবে তাকে আত্মত্যাগের নমুনা স্থাপন করতে হবে। এখানে যে বিল্পবী হওয়ার আওয়াজ তুলবে তাকে সবার আগে বিলিয়ে দেয়ার চেষ্টা করতে হবে। কারো জন্য অপেক্ষা করার সুযোগ নেই।
সময়ের সাথে অনেক কিছুতে পরিবর্তন এসেছে কিন্তু আমাদের মানসিকতা সেই একই জায়গায় রয়ে গেছে, শিক্ষা কিংবা সংস্কৃতি মানুষ আজ অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু আমাদের আচার-ব্যবহারের ক্ষেত্রে সেই পুরনো রীতিগুলো এখনো প্রভাব ফেলছে। আমরা আসলে পরিবর্তনের মোড়কে নিজেকে সাজিয়েছি মাত্র, কিন্তু কাংখিত পরিবর্তনের জন্য ভেতরের মানসিকতা কিংবা ভাবনাগুলোকে পরিবর্তন করতে পারি নাই, সেখানে পরিবর্তনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি নাই।
হ্যা, এখানে শুধুমাত্র শিক্ষা কিংবা সংস্কৃতির উপর ভরসা করলে হবে না, মানুষ শ্রেষ্ঠত্ব ততোদিন পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে যতদিন পর্যন্ত তারা নিজেদের স্বার্থের চাইতে অন্যের স্বার্থের প্রতি বেশী গুরুত্বারোপ করেছে। কিন্তু আমরা কি এখনো সেখানেই আছি? আমাদের অবস্থান কি সেখানে ধরে রাখতে পেরেছি? আমরা অনেক কিছুতে আধুনিকতার ছোঁয়া নিশ্চিত করতে পেরেছি, অনেক ক্ষেত্রে নিজেদের ভোগ বিলাসের বিষয়গুলোকে আরো নিখূঁত করতে সক্ষম হয়েছি।
কিন্তু পরিবর্তনের সংস্কৃতির ক্ষেত্রে কিছুই করতে পারি নাই, মানুষের ভালোবাসা অর্জনের ক্ষেত্রে কিছুই করতে পারি নাই, আত্মত্যাগের যে মহিমা সেখানে শুন্যতা এখনো বিজয়ী। আমরা হয়তো সেই শুন্যতা কখনো দূর করতে পারবো না, সেই সাহস আমাদের মাঝে নেই কিংবা স্বল্পতা এখনো রয়ে গেছে। সময়ের দোষ কিংবা আধুনিকতার দোহাই দিয়ে হয়তো সাময়িক সময়ের জন্য নিজেদের শান্তনা দিতে পারবো কিন্তু কাংখিত সেই পরিবর্তন আদৌ সম্ভব হবে কিনা জানি না!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




