জীবনের গল্প || প্রযুক্তির সাদা-কালো রূপ

in আমার বাংলা ব্লগ • 8 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। গতিশীল জীবনে নিজেকে আরো বেশী গতিশীল ও চঞ্চল রাখার চেষ্টা করছি, যদিও প্রকৃতি নয় বরং প্রযুক্তি একটু বেশী কার্যকর ভূমিকা রাখছে। কারণ আমরা প্রকৃতি ছেড়ে প্রযুক্তির উপর বেশী নির্ভরশীল হয়ে গেছি। প্রকৃতির মাঝে যা আছে তা এখন আর আমাদের আর্কষণ করে না, তাতে আমরা এখন আর মজা খুঁজে পাই না। কিন্তু প্রযুক্তি দারুণভাবে আমাদের উজ্জীবিত রাখতে পারে।

অসময়ে কিংবা সময়ের জন্য নয় বরং যে কোন পরিস্থিতি ঘন্টার পর ঘন্টা এবং পুরো দিনের জন্যও আমরা প্রযুক্তির মাঝে ডুবে থাকি, একটুও বিরক্তবোধ করি না, একটুও অধৈর্য হয়ে পড়ি না বরং মনে হয় সেটা আরো বেশী উপভোগ্য হয়েছে। এটা এখন বাস্তব সত্য, নতুন করে এই বিষয়ে কিছু বলার আছে বলে মনে হয় না। কিন্তু তবুও আমরা বলি, দীর্ঘ সময় নিয়ে আলোচনা করি, কিন্তু কেন? কারণ আমরা এটা এখন নিদারুণভাবে উপলব্ধি করছি, প্রযুক্তি উপকারের চেয়ে আমাদের ক্ষতিসাধণ করেছে বেশী।

mohamed_hassan-mental-7018783_1280.png

এই বেশীর কোন পরিমাপ নেই, এটা হয়তো অন্য কোন কিছুর সাথে তুলনা করা যাবে না। কিন্তু প্রকৃতির সাথে হাজারো তুলনা করা চলে, প্রকৃতির একটা পরিধি আছে, আপনি সেটা অসজেই অনুমান করতে পারবেন। আজকে সকালে ঘুম হতে উঠেই বাগানের সামনে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিলাম, এটা আমি প্রতিদিন করার চেষ্টা করি, একটু সতেজ ও নির্মম বায়ু দিনের শুরুতে গ্রহণ করার জন্য। চলে আসবো এমন সময় চোখে পড়লো দুটো কাঁঠবিড়ালির ছানা।

তারপর অনেকটা সময় ধরে সেখানে দাঁড়িয়েছিলাম, মুগ্ধতা নিয়ে সেই কাঁঠবিড়ালের ছানাদের চঞ্চলতা উপভোগ করলাম। সত্যি দিনের শুরুটা যেমন নির্মল বায়ু গ্রহণ করলাম ঠিক তেমনি হৃদয়ের দারুণ এক মুগ্ধতা এবং শুদ্ধতাও অনুভব করলাম। হ্যা, বলতে পারেন প্রযুক্তির মাঝেও এমন দৃশ্য আছে, আপনি যে কোন ভিডিও প্লাটফর্মের মাঝে গিয়েও সেটা দেখতে পারবেন। কিন্তু সেই দেখার মাধ্যমে হৃদয়ের মাঝে মুগ্ধতা ফিরবে না, সেই দেখার মাঝে চোখের নির্মলতা অনুভব করবেন না।

বরং সেই দেখায় একটা অস্বস্তি তৈরী হবে, সেই দেখা যত বেশী সময় নিয়ে হবে আপনার শারীরিক সক্ষমতা ততো বেশী পরিমানে নষ্ট হতে থাকবে, এটাই নির্মম এবং বাস্তব এক সত্য। প্রকৃতি যেখান আমাদের মাঝে নির্মলতা ফিরিয়ে দেয়, চঞ্চলতার সাথে কার্যক্ষমতা বৃদ্ধি করে, প্রযুক্তি সেখানে আমাদের মাঝে নির্মলতা হ্রাস করে এবং কার্যক্ষমতা কমিয়ে দেয়। সময় বদলে গেছে সাথে বদলে গেছে আমাদের অভ্যেস, কিন্তু ভালো-মন্দ বিচার করে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন জরুরী হয়ে গেছে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png