জীবনের গল্প || ভেজালের নির্মম বাস্তবতা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হাজার ভেজালের মাঝেও এখনো নিজেকে ধরে রাখতে পেরেছি, অন্তত এটা অনেক বড় একটা অর্জন সেটা নিয়ে কোন সন্দেহ নেই। চারপাশের মানুষগুলোর অসুস্থতা এবং পত্রিকার পাতায় হাজারো ভেজালের খবরগুলো প্রতিনিয়ত হৃদয়ের মাঝে একটা আতংক তৈরী করে চলেছে। কখন, কিভাবে, আমি নিজেও সেই ভেজালের শিকারে পরিণত হয়ে যাই, জানি না। আল্লাহ, আমাদের সবাইকে হেফাজত করুক।
হ্যা, দোয়া করে ফেলেছি, আল্লাহর উপর ভরসাও করেছি কিন্তু ভেজালে বাদ দিয়ে যদি সঠিক খাবার গ্রহণ করতে না পারি তাহলে হয়তো এখানে দোয়া কোন কাজ করবে না। সত্যি, আমরা এমন এক পরিস্থিতির মাঝে এসে পড়েছি, সেখানে টিকে থাকা যতটা না কষ্টকর তারচেয়ে বেশী কষ্টকর বেঁচে থাকা। আপনি বেঁচে থাকলেই তো নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন, আপনি বেঁচে থাকলেই তো নিজের অবস্থান এবং পজিশন তৈরীর চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি বেঁচে থাকার সুযোগই না পান তাহলে?
জ্বী, যে পরিবেশ চারপাশে তৈরী হয়েছে বা হচ্ছে, স্বার্থের যে প্রতিযোগিতা দিন দিন বেড়ে চলেছে, ইনকাম কিংবা আয় বাড়ানোর জন্য যে অস্থিরতা তৈরী হয়েছে, সেখান হতে আপনি বেঁচে থাকবেন কিভাবে? সেখান হতে আপনি নিজেকে রক্ষা করবেন কিভাবে? সেটা যেমন আমার জানা নেই ঠিক তেমনি হয়তো আপনারও জানা নেই। কিন্তু বেঁচে থাকতে হলে আমাদের এখান হতে বের হয়ে আসতে হবে, প্রকৃতির সান্নিধ্য আর ভেজালমুক্ত খাবার খাওয়ার চেষ্টা করতে হবে।
আজকের পত্রিকায় যা দেখলাম, সত্যি গা শিউরে উঠার মতো বিষয় সেটা। আমাদের দেশ আছে, দেশের আইন আছে, আইন প্রয়োগ করার সংস্থা আছে, তদারকি করার মতো ব্যবস্থাও আছে কিন্তু তবুও এগুলোর কোন পরিবর্তন হয় না। দেশের অধিকাংশ মানুষই রান্নায় সয়াবিনের তেল ব্যবহার করেন। গবেষণায় উঠে এসেছে সেই তেলের মাঝে থাকা বিষাক্ত সকল ধাতুর কথা। যে সে ধাতু নয় আবার, একদম সাক্ষাত আর্সেনিক, পারদ, সিসা, ক্রোমিয়াম ও নিকেলের মতো বিষাক্ত সকল মৌল।
এটা একটা গবেষণা নয়, এটা একটা সাধারণ চিত্র নয় শুধু বরং উদ্বেগজনক একটা বিষয়। মানুষ কি খাচ্ছে? মানুষ আসলে কি খাবে? কোথায় যাবে? কোন খাবারের উপর ভরসা করবে? এসবের কোন উত্তর কি আমাদের জানা আছে? এখান হতে পরিত্রাণ পাওয়ার কোন উপায় কি আমাদের কাছে আছে? হয়তো এমন শতটা প্রশ্ন ছুড়া যাবে কিন্তু ভেজালের এমন ভয়াবহতা থেকে হয়তো আমাদের মুক্তি মিলবে না, বেঁচে থাকার এই প্রতিযোগিতায় হয়তো একে একে আমরা সবাই আটকা পড়বো!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




