জীবনের গল্প || মনুষ্যত্ব ধরে রাখতে হবে
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের পরিবর্তনে আপন-পর চেনার ক্ষেত্রে আরো বেশী কৌশলী হওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে সময়ের সাথে সাথে আমাদের চারপাশে থাকা মানুষগুলো দ্রুত পরিবর্তন হয়ে যায়, যে শত্রু ছিলো স্বার্থের টানে সে বন্ধু হয়ে যায় আর যে বন্ধু ছিলো সে হয়ে যায় চরম শত্রু। সম্পর্কের এই পালা বদল আমাদের স্বার্থের ও মানসিকতার কারণেই হচ্ছে তাতে কোন সন্দেহ নেই।
অথচ আমরা যখন কারো সহযোগিতা নেই, বা যখন বিশেষ মানুষগুলোর সহযোগিতা আমাদের জন্য পরম পাওয়া হয়ে যায় তখন আমরা যে অনুভূতি নিয়ে তাদেরকে বিবেচনা করি। কিন্তু যখন আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যায়, প্রয়োজনগুলো মিটে যায় এবং আমরা অস্থিরতা হতে বের হয়ে আসতে পারি। তখন কিন্তু আমরা সেই মুহুর্তের কথা ভুলে যাই, যখন তাদের সহযোগিতা কিংবা পাশে থাকাটা আমাদের জন্য কতটা আনন্দের ছিলো। তারপর ধীরে ধীরে সবটা পাল্টে যায়।
পাল্টে যায় আমাদের মানসিকতা, আমাদের অনুভূতির সেই মুহুর্তগুলো, এরপর আমরা ভিন্ন কিছু চিন্তা করতে শুরু করে দেই। যাদের সহযোগিতায় সেই নির্মম সময়টা পার করতে পেরেছি এখন তাদের বিপক্ষে বলতে শুরু করি। শুধু কি তােই? না যারা তাদের শত্রু তাদের বন্ধু বানাতেও দ্বিধাবোধ করি না। সময়ের এই পার্থক্য আমাদের সম্পর্কগুলো শুধু নষ্ট করে না বরং আমাদের সামাজিক অবস্থান ও বন্ধনকেও দুর্বল করে দেয়, মানুষ হিসেবে টিকে থাকার সমীকরণ নষ্ট করে দেয়।
হ্যা, সময়ের সাথে সাথে আমাদের স্বার্থ পরিবর্তন হতে পারে, সময়ের সাথে সাথে আমাদের মানসিকতায় পরিবর্তন আসতে পারে, সময়ের সাথে সাথে অনেক ক্ষেত্রেই পরিবর্তন আবশ্যক, সেগুলোকে অস্বীকার করার কোন উপায় নেই, আমি সেগুলোকে অস্বীকার করতে বারণ করছি না। কিন্তু যেখানে আপনার প্রয়োজন ছিলো, সেখানে যারা আপনার পাশে ছিলো, তাদের প্রতি অকৃতজ্ঞতাবোধ কেন আসবে? তাদের স্বার্থ থাকতে পারে, কিন্তু তবুও তারা যে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছিলো সেটা অস্বীকার করার কারণ কি?
মানুষ হিসেবে আমাদের বোধ- বিশ্বাসের সাথে বিবেক নামক একটা বিষয় আছে, আমরা চাইলেই যেমন সব কিছু করতে পারি না কারণ আমাদের আগে পিছে ভাবতে হয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়। ঠিক তেমনি সামাজিক অবস্থান হতে কিংবা সামাজিক জীব হিসেবেও আমাদের কিছু বৈশিষ্ট্য ধরে রাখার চেষ্টা করতে হয়। সময়ের সাথে পরিবর্তন আসবে কিন্তু সেটা যেন অনাকাংখিত না হয়ে যায়, সেই বিষয়ে আমাদের অধিক সচেতন হওয়া প্রয়োজন।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




