জীবনের গল্প || সংযুক্ত থাকুন প্রতিযোগিতায়
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে ফেলাটা হয়তো সাময়িক দৃষ্টিকোন হতে কারো কাছে ভালো মনে হতে পারে কিন্তু আমার কাছে সেটা মোটেও ঠিক নয়। কারণ সময় বদলে যাবে, কিন্তু নিজেকে সর্বক্ষেত্রে বদলানো যাবে না। দেখুন বাস্তবতা মাঝে মাঝে ভিন্ন র্বাতা দেয়, আমাদের পরীক্ষা করে এবং সক্ষমতা যাচাই করে। আপনি সাধারণ কিছু করার পূর্বে কোন কিছু যাচাই ছাড়া যখন করেন না, তখন আপনার ক্ষেত্রে কেন সেটা ভিন্ন হবে।
আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে চান, সমাজে নিজের অবস্থান সুন্দর করতে চান এবং সক্ষমতার উচ্চাসনে বসতে চান, যেখানে আপনার সক্ষমতা কিংবা যোগ্যতা যাচাই হবে না, সেটা চিন্তা করেন কিভাবে? অনেক কিছু নিয়ে অনেক বিষয়ে অনেকেই আমাকে নক দেন, আমি সানন্দে তাদের সাথে আলাপ করি, নিজের অনুভূতি শেয়ার করি। তবে সবচেয়ে বেশী অবাক হই যে বিষয়ে, সেটা হলো সবাই খুব দ্রুত হতাশ হয়ে যান। কেন জানি অপেক্ষা করতে চান না, সময়ে সাথে সাথে নিজেকে ধরে রাখতে চান না।
হ্যা, হয়তো অনেকের মাঝে যে গুনটা নেই, অনেকেই হয়তো অপেক্ষার যাত্রী হতে পছন্দ করেন না। কিন্তু চাইলেই কি আমরা মাঝ পথে নিজেদের যাত্রা থামিয়ে দিতে পারি? চাইলেই কি আমরা হুট করে নিজেকে সরিয়ে নিতে পারি? না, চাইলেই যেমন অনেক কিছু করা সম্ভব হয় না, তেমনি চাইলেই আমরা মাঝপথ হতে ফিরে আসতে পারি না, সেই সুযোগ সর্বদা থাকে না। একটা যাত্রা যেমন দীর্ঘ পরিকল্পনার অংশ, ঠিক তেমনি একটা প্রতিযোগিতাও দীর্ঘ প্রচেষ্টার ফসল। সুতরাং এখানে অনেক কিছু পূর্ব নির্ধারিত থাকে।
তাই এই পূর্ব নির্ধারন হওয়া বিষয়গুলোর প্রতি আপনার কোন প্রভাব থাকতে পারে না। হ্যা, সেটা তখনই সম্ভব যখন আপনি সেই যাত্রাটা সফলভাবে সম্পন্ন করতে পারবেন, আপনি নিজের সক্ষমতা কিংবা যোগ্যতায় শীর্ষে উঠতে পারবেন, নিজের সফলতা অটুঁট থাকতে পারবেন। তখন সব কিছুই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আপনি চাইলে তখন অনেক কিছুই করতে পারবেন। কিন্তু অন্যত্থায় সেটা আপনার পক্ষে সম্ভব নয়, বাকি প্রতিযোগিরা আপনাকে সেটা করতে দিবে না।
তাই সময়ের সাথে সাথে সর্বদা নিজেকে পাল্টানো যায় না, মাঝে মাঝে সময়ের কাছে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে ধরে রাখতে হবে, ধৈর্যের চরম পরীক্ষায় টিকে থাকতে হবে। একজন সংগ্রামী যেমন শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হার মানে ঠিক তেমনি একজন প্রতিযোগি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত নিজের বিশ্বাস হারাতে পারে না, সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী শক্তিশালী করার চেষ্টা করেন এবং নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করেন, এটাই সঠিক সমীকরণ।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR