জীবনের গল্প || প্রকৃতির ভিন্ন রূপ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের উষ্ণতায় নিজেকে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করছি। যদিও গতকাল রাত হতে হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং সেটা নিয়ে অনেকটাই টেনশনের মাঝে আছি। কারণ আগামীকাল শুক্রবার অফিস খোলা এবং অফিস পরিবর্তন করা হবে। যদি আকাশের অবস্থা এমন খারাপ থাকে তাহলে হয়তো কিছুটা ভোগান্তিতে পড়ে যাবো।
কারণ শীতের বৃষ্টিতে ভেজা কিংবা এমন অফিস পরিবর্তনের মতো কিছু করা অনেকেটাই দুস্কর হয়ে যাবে। আবার পরিবেশ খারাপ হলেও তেমন কিছু করার নেই, কারণ সব কিছু পূর্ব সিডিউল অনুযায়ী নির্ধারিত করা হয়ে গেছে, আবহাওয়া খারাপ থাকলেও অফিস পরিবর্তন করতে হবে এবং নির্ধারিত সূচী অনুযায়ীই সেটা সম্পন্ন করতে হবে। আসলে অনেক ক্ষেত্রেই আমাদের তেমন কিছু করার থাকে না আবার অনেক ক্ষেত্রে আমাদের হাতেই সবটা থাকে।
তবুও আশাবাদী দেখা যাক আগামীকালের আবহাওয়া কতটা ভালো কিংবা কতটা নাজুক থাকে। গতকালের চিন্তাটা আপাদত গতকালের জন্য তুলে রাখলাম, আজকের পরিবেশ কিংবা ওয়েদারটা যেহেতু একটু শীত ও শীতল, সেহেতু আজকের রান্নাটা ব্যতিক্রম হওয়া উচিত, আর সেই অনুভূতি নিয়েই আজকে অফিসে খিচুড়ির বাজার করা হচ্ছে, মুরগি-সবজি দিয়ে লেটকা খিচুড়ি, তবে অতোটা লেটকা না যেহেতু অফিসে সবাই খাবে।
বাড়িতে হলে আমি সত্যি এমদম লেটকা খিচুড়ি বেশী পছন্দ করি, জাস্ট একটা চামচ নিবো তারপর মুখে পুরবো এবং ডাইরেক্ট এ্যাকশন হি হি হি। লেটকা খিচুড়িটা আবার আমার ভীষণ পছন্দ, বিশেষ করে শীতের সিজনে। যাইহোক, পরিবেশ তার নিজস্ব রূপে হয়তো থাকবে কিন্তু সেটা কখনো আমাদের জন্য যেমন ভালো কিছু হয়ে উঠবে আবার কখনো কখনো সেটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু এর মাঝেই আমাদের জীবনের সবকিছুকে গতিশীল রাখতে হবে।
যে ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়ার এমন অবস্থা, সেটা সাধারণভাবেই চলে যাক সেই প্রত্যাশা করছি। এমনিতে দেশে একটা অস্থিতিশীলতা বিড়াজ করছে, তার মাঝে নতুন করে অনাকাংখিত কোন কিছুর আশা করছি না, প্রকৃতির তেমন অপ্রত্যাশীত কিছু হতে মানুষ নিরাপদ থাকুক সেই প্রত্যাশায় আজকের লেখা শেষ করছি।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Woow 🥰 nice photo)