জীবনের গল্প || আইনের অযাচিত প্যাচ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী এ্যাকটিভ থাকার চেষ্টা করছি। আমাদের সমাজকে ঠিক রাখার জন্য কিংবা চারপাশের মানুষদের কার্যাবলীগুলোকে শৃংখলার মাঝে আনার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে নির্দিষ্ট কিন্তু আইন করা হয়। এসব আইনের মুল উদ্দেশ্য থাকে মানুষের কার্যাবলীগুলোকে সহজ ও সাবলিল করা এবং অনাকাংখিত পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া।
কিন্তু সত্যি কি আমাদের আইনি কাঠামো এগুলো করতে পারছে, আমাদের কার্যাবলীগুলোকে আরো সহজ ও সাবলিল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারছে? সত্যি এখানে নীরব হয়ে যায় আমাদের অনুভূতি, ভাবনাগুলো কেমন জানি ধূসর হয়ে যায়, কথা বলার ভাষা কিংবা সাহস কোনটাই আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং বুঝতেই পারছেন আমাদের অবস্থান কতটা নির্মম। দেখুন, আইন তৈরী করা হচ্ছে মানুষের সেবা নিশ্চিত করার জন্য, আইন তৈরী করা হচ্ছে মানুষের কাজকে সহজ ও শৃংখলার মাঝে আনার জন্য।
কিন্তু সেই আইন যখন আমাদের হেনস্থার কারণ হয়ে উঠে? সেই আইন যখন আমাদের কার্যাবলীকে আরো বেশী বাধাগ্রস্থ করে, সেই আইনের প্যাঁচ দিয়ে আমাদের যখন আরো বেশী ভোগান্তিতে ফেলা হয়, তখন আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? তখন আপনি সেটাকে কি বলবেন সেবার জন্য আইন, নাকি ভোগান্তির পথ প্রশস্ত করার জন্য আইন। না না না আমি আইনের কোন ভুল ধরছি না, আইনের প্রয়োজন নেই সেটাও আমি বলতে চাচ্ছি না, বরং এর প্রয়োগের বিষয়টি বলছি।
কারণ অবস্থার প্রেক্ষিতে আইনের প্রয়োগ অনেক ক্ষেত্রে যেমন শিথিলযোগ্য ঠিক তেমনি অনেক ক্ষেত্রেও সেটা কঠিন বাস্তবায়নযোগ্য। এখন অবস্থাটা বুঝতে হবে আগে। একটা ছোট উদাহরণ দেই, স্থানীয়ভাবে কোথায়ও এখন নির্বাচিত কাউন্সিল কিংবা ওয়ার্ড কমিশনার নেই, এখন কোন একটা কাজে আপনি গেলেন, সেখানে বলা হয়েছে ওয়ার্ড কমিশনার কিংবা কাউন্সিলের স্বাক্ষর লাগবে। যেহেতু এরা কেউ নেই, কাউকে পাওয়াও যাচ্ছে না তাই আপনি প্রশাসক কিংবা ভারপ্রাপ্ত মেয়রের স্বাক্ষর নিয়ে আসলেন।
কি ভাবছেন? তাতে কাজ হয়ে যাবে? মোটেও না, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একটাই দাবী, আইনে আছে যাদের স্বাক্ষর লাগবে ঠিক তাদের স্বাক্ষরই আনতে হবে, না হলে কাজ হবে না। অথচ আপনি সঠিক অবস্থানে আছেন, আপনার কাগজপত্রও অনলাইন সিস্টেমে সঠিক দেখাচ্ছে কিন্তু সেই কর্মকর্তা স্বাক্ষরের অনুজাতে আপনার কাজ সম্পন্ন করতে রাজী হচ্ছে না, এই ক্ষেত্রে আপনি কি করবেন? কোথায় যাবেন? কোন আইনে তাদের বুঝাবেন প্রকৃত অবস্থা এই! এটাই আইনের নির্মম বাস্তবতা!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




