জীবনের গল্প || স্মৃতির আয়না

in আমার বাংলা ব্লগ • 8 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী প্রকৃতি উপভোগ করার চেষ্টা করছেন। হ্যা, শীতের এই মুগ্ধকর শীতলতা আমি চমৎকারভাবে উপভোগ করার চেষ্টা করছি। তার সাথে আছে পুরণো স্মৃতিগুলোর দারুণ ব্যাকুলতা। আসলে আমরা সময়ের ব্যস্ততায় অনেক বেশী ব্যস্ত হয়ে পড়ি, বাস্তব জীবনের চাপে অনেক কিছু হতে দূরে সরে যাই।

কিন্তু হৃদয়ের অনুভূতি কিংবা পুরনো স্মৃতিগুলোকে নিদারুণভাবে আগলে রাখার চেষ্টা করি, এটা সবাই করে। তবে একটু ভিন্ন ভিন্নভাবে। কারণ সবাই একই অনুভূতি অনুভব করলেও সেটাকে আগলে রাখার ক্ষেত্রে একই ধরণ ব্যবহার করে না, এটাই স্বাভাবিক। যাইহোক, মূল প্রসঙ্গে আবার ফিরে আসছি, প্রায় এক যুগেরও বেশী সময় পর গত শনিবার ভার্সিটির বন্ধুদের সাথে সাক্ষাত হয়েছে।

stocksnap-people-2564152.jpg

একজনের সাথে সাক্ষাত করার উদ্দেশ্য নিয়ে মূলত নারায়নগঞ্জে প্রবেশ করেছিলাম কিন্তু সেই বন্ধুর পরিকল্পনায় ছিলো অন্য কিছু, সে সহপাঠীদের মাঝে যারা একটু কম দূরত্বে ছিলো তাদের আগেই জানিয়ে রেখেছিলো, তারপর আমরা যাওয়ার পর সেটা গোপন রাখে এবং কাংখিত সময় পর্যন্ত আমাদের নানাভাবে আটকে রাখে। তারপর বিকেলে আমাদের নিয়ে বের হয়, আমরা ভেবেছিলাম অন্য কিছু্।

কিন্তু নির্দিষ্টস্থানে পৌছানোর পর চোখ বড় হয়ে যায়, অনেকের কথা মনেও নেই, কি চমৎকার একটা পরিবেশ তখন তৈরী হয়েছিলো। সত্যি জীবনের ব্যস্ততা কিংবা গতিপথের প্রতি আমাদের কোন নিয়ন্ত্রণ থাকে না, সময়ের প্রভাবে সেটা নিদারুণভাবে পরিবর্তন হয়ে যায়। কিন্তু স্মৃতিগুলো কখনো ‍পুরনো হয় না, বন্ধুত্বের সেই রূপ কখনো পাল্টে যায় না, বরং সেটা ঠিক আগের মতোই থেকে যায়।

একটা অন্যরকম চঞ্চলতা ফিরে পেলাম হৃদয়ের গভীরে, একটা অন্য রকম ভালোবাসা অনুভব করতে লাগলাম। তারপর পুনরায় পরিকল্পনা করলাম, সহপাঠীদের সবাইকে নিয়ে এমন একটা আয়োজন করতে চাই, সবাইকে নিয়ে একটু ভিন্নভাবে অনুভূতিগুলোকে চঞ্চল করতে চাই, সেই স্মৃতিগুলোর রং আরো একটু উজ্জ্বল করতে চাই। আশা করছি খুব দ্রুত সময়ের মাঝে এমন একটা আয়োজন সফলতা লাভ করবে।

Image Taken From [Pixabay]https://pixabay.com/photos/people-man-guy-drink-coffee-alone-2564152/)

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png