জীবনের গল্প || প্রকৃতির প্রতিশোধ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং প্রকৃতির সান্নিধ্যে থেকে আরো বেশী চঞ্চল থাকার চেষ্টা করছি। হ্যা, চারপাশের মানুষগুলোর ব্যবহার মাঝে মাঝে সেই চঞ্চলতাকে হারিয়ে দেয় নিদারুণভাবে, হৃদয়ের চাপা কষ্টটাকে অনেক বেশী ভারি করে দেয় মুহুর্তের মাঝে। কিন্তু তবুও কিছু করার থাকে না, কারণ কিছু কিছু বিষয় প্রকাশ করার পর্যায়ে থাকে না।
আমাদের জীবনে আমরা এমন অনেক বিষয় হজম করার চেষ্টা করি, আমরা এমন অনেক বিষয়কে আড়ালে রাখার চেষ্টা করি, কারণ আমরা সামাজিকতা পছন্দ করি, সম্পর্কগুলোর কদর বুঝি এবং এই কারণেই কষ্টগুলোকে প্রকাশ হতে দেই না। আর সেই সুযোগটাই তারা গ্রহণ করে, যাদের কাছে সম্পর্কের কোন মূল্য নেই, যাদের কাছে স্বার্থটাই সবচেয়ে বড় বিষয়, যাদের কাছে মানবতার লেশ মাত্র নেই। সব চেয়ে দুঃখজনক বিষয় হলো, এই মানুষগুলোকে নিয়েই আমাদের সামাজিকতা ধরে রাখতে হয়।
আমরা অনেক সময় অনেকেই আঘাত করি, মানসিকভাবে কষ্ট দেই, হয়তো মনে মনে এটা দেখে আমরা আনন্দিত হই। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলে, আমরা যাদের কষ্ট দিচ্ছি হয়তো সম্পর্কের খাতিরে তারা সেটা প্রকাশ করছে না, হয়তো ভালোবাসার খাতিরে তারা সেটাকে হজম করে নিচ্ছে। কিন্তু প্রকৃতি বলে একটা বিষয আছে, সেখানে কেউ কোন কিছুর উর্ধে নয়। বরং প্রকৃতি সব কিছুর যথাযথ হিসাব রাখে এবং সময় মতো ঠিক ফিরিয়ে দেয়।
তাই আপনি হয়তো নিশ্চিন্তে থাকছেন কাউকে যন্ত্রণা দিয়ে, কারো মনে ভিন্নভাবে আঘাত করে, তার থেকে হয়তো কোন প্রতিশোধ আসবে না। কিন্তু প্রকৃতি সে প্রতিটি ঋনের হিসাব রাখে, সে প্রতিটি আঘাতের পাই পাই করে ঠিক ফেরতে দিবো। প্রকৃতির এই প্রতিশোধ আরো বেশী মারাত্মক হবে, হয়তো আপনি সেটা ভুলেও কল্পনা করতে পারবেন না। হয়তো সেই আঘাতের কথা আপনি ভুলেই যাবেন কিন্তু প্রকৃতি ঠিক সেটা আপনাকে মনে করিয়ে দিবে নিজ দায়িত্বে।
তাই অন্যায়ভাবে কাউকে আঘাত করার মানেই হলো প্রকৃতির কাছে ঋণী হয়ে যাওয়া, আর প্রকৃতি সেটার হিসাব ঠিক রাখবে। সময়ের সুযোগ আসার সাথে সাথে আপনাকে ঠিক সেটা ফেরত দিবেন, আপনি যতটা কঠিনভাবে যন্ত্রণা দিয়েছিলেন তার ঠিক দ্বিগুনভাবে আপনাকে সেটা ফিরিয়ে দিবে। তাই কাউকে মানসিকভাবে আঘাত কিংবা যন্ত্রণা দেয়ার আগে এটা মনে রাখা উচিত যে, হয়তো সে এর প্রতিউত্তর দিবে না কিন্তু প্রকৃতি ঠিক সেটার প্রতিউত্তর দিবে সময় মতো, যা হয়তো আপনি সহ্য করতে পারবেন না এবং চিন্তাও করতে পারবেন না।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




