জীবনের গল্প || শেকড়ের অস্তিত্বের ভাবনা

in আমার বাংলা ব্লগ • 7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময় এক কঠিন বাস্তবতায় নিয়ে যাচ্ছে আমাদের, কে সঠিক আর কে ভুল সেই তর্কে আমরা খুব বেশী মশগুল। অথচ আমাদের অবস্থান আমরা নিজেরাই ভালো জানি, আমি কিভাবে কিংবা কোন উপায়ে বর্তমান পর্যায়ে এসেছি সেটা হয়তো আমার চেয়ে কেউ ভালো জানে না। সত্যি বলতে আমরা কেউ বর্তমানে সঠিক অবস্থানে নেই, আমাদের সামাজিক অবস্থান এবং অবক্ষয়ই সেটার স্বাক্ষী দিচ্ছে।

আপনি কিংবা আমি যদি ভালো হতাম, তাহলে সবার আগে সেটার প্রভাব পড়তো আমাদের ব্যক্তি জীবনে, তারপর পারিবারিক জীবনে এবং সবশেষে সামাজিক জীবনে। এখন একটু বলুন, আমাদের ব্যক্তি জীবনের হিসেব না হয় বাদই দিলাম, আমাদের পারিবারিক কিংবা সামাজিক জীবনের কোথায় সুন্দর রীতিনীতিগুলো এখনো অক্ষত আছে? কোথায় আমাদের সামাজিক বন্ধন কিংবা পারিবারিক সম্পর্কগুলো মজবুত আছে, কোন বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা দেখাতে পারি যে সব ঠিকঠাক আছে?

dilsadakcaoglu-ai-generated-8358935_1280.png

সময়ের দাবীর কথা চিন্তা করে এমন হয়তো হাজারো প্রশ্ন সামনে আসতে পারে, অতীতের স্মৃতিগুলোকে সামনে রেখে এমন হয়তো হাজারো রীতিনীতির কথা উপস্থাপন করতে পারি, বর্তমানের সাথে যার কোন রকমের মিল বা সংযোগ নেই। তাহলে আমরা কোথা হতে কোথায় যাচ্ছি? আমাদের এই গন্তেব্যের শেষ কোথায়? আর কতটা গেলে আমরা থামবো, আমাদের বিবেক জাগ্রত হবে এবং সেখান হতে ফিরে আসতে তাড়া দিবে?

আমার কাছে এর কোন উত্তর নেই, আমি কিছুটা আতঙ্কিত কারণ আমার অতীত স্মৃতিগুলো আমাকে ভীষণভাবে আঘাত করে। আমি সেই স্মৃতিগুলোর মাঝে বার বার হারিয়ে যেতে চাই, বর্তমান প্রজন্মের কাছে সেগুলো উপস্থাপন করতে চাই। কিন্তু পারি না কারণ তাদের সময় নেই, তারা আমাদের চেয়েও বেশী ব্যস্ত সময় পার করছে। প্রজন্মের সাথে প্রজন্মের এই যে পার্থক্য, এটাই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করছে এবং পার্থক্য তৈরী করে দিচ্ছে।

সুতরাং, সময়ের সাথে আমাদের গতিশীল হতে হবে সেটাতে কোন আপত্তি নেই কিন্তু সময়ের সাথে সাথে আমরা যেন নিজেকে ভুলে না যাই সেই বিষয়ে অধিক সচেতন হতে হবে। আমার শিকড়ই আমার পরিচয় আর এই শিকড় হতে আমি যত বেশী দূরে সড়বো আমার অস্তিত্ব ততো বেশী হুমকির মুখে পড়বে। আর এমন কঠিন মুহুর্তে দাড়িয়ে নিজের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। এটা যত দ্রুত আমরা বুঝতে পারবো আমাদের অবস্থান ততো দ্রুত সঠিক অবস্থানে ফিরে আসবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png