জীবনের গল্প || আঁধারের তিন রূপ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী সুন্দর থাকার চেষ্টা করছি। যদিও দিন দিন সেই সুযোগটা অনেক বেশী সংকোচিত হয়ে আসছে। সহজ ও সরল মানুষগুলোর জন্য তা আরো বেশী কঠিন হয়ে উঠছে। এখানে বা এই শহরে সরলতার কোন মূল্য নেই, নেই সম্মানের কোন সুযোগ।
কারণ এই শহরের মানুষগুলো বড্ড বেশী আত্মকেন্দ্রীক, বড্ড বেশী স্বার্থবাদী, বড্ড বেশী অহংকারী। তাই মানবতার কোন অনুভূতি তাদের মাঝে থাকে না কিংবা থাকার সুযোগ পায় না। না না না এই কথাগুলো কোন রাগ কিংবা অভিমান হতে বলছি না, বরং বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতার আলোকে বলছি। যতটা সময় শহরের বাহিরে ছিলাম, ততটা সময় বই পুস্তকের বিষয়গুলো খুব বেশী আমলে নিতাম।
কিন্তু বড় হওয়ার পর চাকুরির সুবাদে যেই শহরের মাঝে প্রবেশ করলাম, জীবনের তাগিদে এখানে থাকতে শুরু করলাম। সেই সময় হতে ধীরে ধীরে বুঝতে পারলাম, এই শহরের সাথে শিক্ষার কোন সংযোগ নেই, এই শহরের সাথে মানবতার কোন সংযোগ নেই, এই শহরের মাঝে জীবনের কোন মূল্য নেই। এখানে স্বার্থই সব কিছু, সবার শুরুতে যেমন এটা থাকে ঠিক তেমনি সবার শেষেও এটা টিকে থাকে।
আপনার সাথে কেউ মিশতে চাচ্ছে, সেটার আড়ালে স্বার্থ কাজ করবে, আপনার সাথে নতুন কারো সম্পর্ক তৈরী হচ্ছে সেখানেও স্বার্থের মুখোল লুকিয়ে থাকবে, আপনার সাথে কারো লেনদেন হচ্ছে সেখানেও স্বার্থের আলো থাকবে, মোদ্দাকথা স্বার্থ ব্যতিত কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনার পাশে থাকবে না। মানুষ কতটা কঠিন হলে এমন পর্যায়ে পৌঁছাতে পারে, সেটা হয়তো আমার জানা নেই।
কিন্তু এমনটা হচ্ছে এবং চলমান আছে। আসলেই তো, আধুনিক সভ্যতা আমাদের অনেক কিছু চিনতে এবং বুঝতে শিখিয়েছে কিন্তু মানুষ কিভাবে হবো সেটা এখন পর্যন্ত আমাদের শেখাতে পারেনি, হয়তো সেটা আর পারবে না। কারণ আমরা আমাদের নিজেদের চিনে ফেলেছি, তাই অন্যদের চেনার প্রয়োজনবোধ করছি না, সেটার কোন দরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না, আফসোস স্বার্থের মায়ায় আমরা বড্ড বেশী নিষ্ঠুর।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR