জীবনের গল্প || প্রাপ্তি-অপ্রাপ্তির যত সমীকরণ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুন্দর মানসিকতা নিয়ে জীবনে আরো বেশী গতিশীল থাকার চেষ্টা করছি। যদিও মাঝে মাঝে প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আমাদের ভীষণ মন খারাপ হয়ে থাকে, অস্থিরতা নিয়ে খুব বেশী নির্জীবতায় আক্রান্ত হয়ে যাই। এগুলো হয়তো জীবনের ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু তবুও মাঝে মাঝে আমাদের জীবনের ক্ষেত্রে সেগুলোর খুব বেশী প্রভাব আমাদের হতাশার দিকে ঠেলে দেয়, কর্মস্পৃহা নষ্ট করে দেয়।
কিন্তু তবুও আমাদের থেমে থাকার সুযোগ নেই, আমাদের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই এবং জীবনকে আটকে না রেখে গতিশীল রাখার চেষ্টা করতে হয়। সময় যেমন গতিশীল, সকাল এর পরে যেমন নিয়ম অনুযায়ী আধাঁর ফিরে আসে, ঠিক তেমনি ঝড়ের পর যেমন আলোকিত সূর্য নতুনভাবে নিজের প্রখরতা প্রকাশ করে ঠিক তেমনি হতাশার পর নতুন করে জীবনের চঞ্চলতা ফিরে আসে বা আসবে। এই নিয়মের ব্যত্যয় কখনো ঘটে না বা ঘটবেও না।
তাই প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি হিসাবে নিজেকে আটকে না রেখে বরং যা হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে পরিকল্পনা করা উচিত। যা চলে গেছে সেটা আর ফিরে আসবে না এই সত্যটা যেমন মেনে নিয়ে জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হয়। ঠিক তেমনি যা হয় নাই তা যে হবে না সেটার নিশ্চয়তাও কেউ দিতে পারবে না। সুতরাং হয় নাই বলে হবে না সেটা নিয়ে অস্থিরতা প্রকাশের নামই হলো বোকামি করা, পারি নাই বলে পারবো না সেটা চিন্তা করে বসে থাকার নামই হলো বোকামি।
যদিও প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবে আমরা সবচেয়ে বড় বোকা, কারণ আমরা প্রাপ্তির হিসাবের তুলনায় অপ্রাপ্তিকে সর্বদা বড় করে দেখার চেষ্টা করি। প্রাপ্তিগুলো যে এমনি এমনি আসে নাই সেটা আমরা মানতে নারাজ বরং অপ্রাপ্তিগুলো নিজেদের কারণে হয়েছে প্রকৃতির নিয়মে ঘটে নাই সেটা আবার আমরা অস্বীকার করি। কিন্তু নির্মম একটা দিক আমাদের মাঝে সর্বদা জাগ্রত থাকে, আমরা কি পারলে সেটার জন্য যেমন চঞ্চল হই না ঠিক তেমনি কিছু না পারলে সেটার জন্য ঠিক হতাশ হয়ে আড়ালে চলে যাই।
জীবনের কিছু কমন বিষয় থাকে সেগুলোকে যেমন মেনে নিতে হয় ঠিক তেমনি প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝেও অলিখিত কিছু নিয়ম থাকে সেগুলোকেও স্বীকার করে নিতে হয়। যদি স্বীকার করতে না পারি তাহলে জীবনের সুযোগগুলো আর উজ্জ্বল হওয়ার সুযোগ পাবে না, অন্ধকারগুলো আরো বেশী অন্ধকারে ঢেকে যাবে। আর এই কারণেই আমরা প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবে যেতে রাজি নই, সুযোগগুলোকে হাতছাড়া করতে প্রস্তুত নই। থাকনা সেগুলো আড়ালে, বরং সামনেরগুলোর প্রতি মনোযোগী বেশী হই।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Sort: Trending
[-]
supportive (68) 7 hours ago