জীবনের গল্প || বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল

in আমার বাংলা ব্লগ • 12 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের উষ্ণতায় নিজেকে আরো বেশী সতেজ ও সুন্দর রাখার চেষ্টা করছি। সত্যি বলতে শীতের এই সিজনটা যতটা না সুখকর তার চেয়ে বেশী কষ্টকর, কারণ বাতাসে ধুলোর পরিমাণ একটু বেশী থাকে। যার কারণে অনেকেই যেমন শীত উপভোগ করে ঠিক তেমনি অনেকেই শ্বাসকষ্টে ভোগে।

আমার ক্ষেত্রেও কিছুটা এমন হয়ে থাকে, শীতটা যেমন উপভোগ করার চেষ্টা করছি ঠিক তেমনি শ্বাসকষ্টেও কিছুটা যন্ত্রণাও ভোগ করছি। যাইহোক, প্রকৃতি ও পরিবেশটা এমনই, অনেকের জন্য সেটা দারুণ কিছু আবার অনেকের জন্য সেটা নিদারুণ কিছু। আমাদের সবটা মানিয়ে যেমন নিতে হয় ঠিক তেমনি সবটা সহ্যও করতে হয়। যদি সেটা করতে না পারেন তাহলে আপনার জন্য সব কিছু অস্বস্তিকর হয়ে যাবে।

balancepft-inventor-2003472.jpg

প্রসঙ্গ চেঞ্জ করি, আজকাল মানুষ খুব বেশী হতাশায় ভোগে, নানা কারণে নানা বিষয়ে মানুষ সম্পর্ক ঠিক রাখতে পারছে না। কারণ মানুষের পোষাক-আসাক কিংবা আচার ব্যবহার দেখে বিশ্বাস করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সম্পর্কের শুরুতে হয়তো অনেকের আচার-ব্যবহার খুবই ভালো ও ভদ্রতায় ঢাকা থাকে কিন্তু তারপর ধীরে ধীরে এটার মুখোশ উন্মোচন হতে থাকে।

অনেকের পোষাক আসাক ভদ্রতায় ঢাকা থাকে, তাদের কথাবার্তা শুনে মনে হতে পারে খুবই ভালো পরিবারের সন্তান কিন্তু আসলেই কি তাই? একটা পর্যায়ের পর ধীরে ধীরে সেটাও পাল্টাতে থাকে কারণ বিশ্বাস অর্জন করার জন্য পুরোটাই ছিলো একটা পরিকল্পনার অংশ। আর এই কারণেই সেটা খুব বেশী সময়ের জন্য দীর্ঘস্থায়ী হয় না।

আজকাল মানুষ সত্যি এমনই হয়ে গেছে, যার উপরের দিকটা থাকে এক রকম আর ভেতরে ভেতরে চলে অন্য কিছু। কথা বার্তা কিংবা আচরণগত বিষয়গুলোর মাঝেও স্বার্থ ঢুকে গেছে, যা দেখানো হয় তার পুরোটাই হয় মুখোশে ঢাকা নয়তো মিথ্য অভিনয়ে ভরা। সময় এমন এক পরিবেশে আমাদের নিয়ে আসছে যেখানে বিশ্বাস খুবই দুর্লভ বস্তু হয়ে গেছে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png