আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ • yesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবােই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আমিও সুন্দর থাকার চেষ্টা করছি। যদিও আজকের দিনটি বেশ বৃষ্টিময় এবং শীতল। প্রকৃতির এক ভিন্ন আবহে আজকের স্নিগ্ধতা সত্যি দারুণ ও উপভোগ্য। বিশেষ করে আজকের এমন প্রকৃতিতে খিচুড়ির স্বাদ অনবদ্য হতে পারে।

কিন্তু ঝামেলা আমার অন্য জায়গায়, কারণ আজকে অফিসে খুব সকালে আসতে হয়েছে। অফিস পরিবর্তন করতে হবে বলে। প্রকৃতির এমন স্নিগ্ধকর পরিবেশে মানসিক চাপ নিয়ে কাজ করাটা সত্যি কিছুটা দুষ্কর বটে কিন্তু তবুও জীবন গতিশীল এক বিষয়, এখানে গতিশীলতা ধরে রাখাটাই মুখ্য বিষয়। সময়ের সাথে হয়তো অনেক কিছু বিপরীতমুখী হয়ে যাবে, কিন্তু তবুও স্থিমিত থাকা যাবে না।

leolo212-man-5619304.jpg

কারণ সময় কখনো থেমে থাকে না, সেই সুযোগ নেই। সময়ের সাথে সাথে জীবনও থেমে থাকে না। অবশ্য আজকাল বাহিরের দৃশ্য দেখে বুঝার উপায় নেই যে, প্রকৃতপক্ষে কার অবস্থান ভালো আর কার অবস্থান খারাপ। কে আদতে ভেতরের দিক হতে থমকে আছে আর কে গতিশীল? মুখোশের আবরণে আজকাল সবাই ভেতরে ভেতরে দুমরে মুচরে থাকে, মানুষ তার সত্যটা প্রকাশ করতে ভয় পায়।

একটা অদৃশ্য ভয় কিংবা শংকা মানুষকে শেকলে বেঁধে রাখে, মানুষ সেটা হতে মুক্ত হতে ভীষণভাবে ভীত থাকে। আসলে চারপাশের যে পরিবেশ, তাতে সত্যটা প্রকাশিত হওয়ার সাথে সাথে নিজের মানুষ খুব বেশী অপরাধী ভাবতে শুরু করে দেয়। কেউ তার প্রকৃত অবস্থাটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে চায় না এবং চাইবেও না। সুতরাং এমন একটা পরিবেশ তৈরীর পিছনে আমাদের ভূমিকাই সবচেয়ে বেশী, আর এই কারণে এর ভোক্তভোগিও আমরা।

সময়ের সাথে সাতে পরিবর্তনটাকে সবাই স্বাভাবিকভাবে গ্রহণ করছে কিন্তু সেটা আদতে আমাদের জন্য কতটা ক্ষতিকর হয়ে উঠছে সেটা বিচার করতে পারছে না। আর এই না পারার কারণেই আমরা একটা অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি, ক্রমাগতভাবে সেই নির্মম শেকলে বন্দি হয়ে যাচ্ছি। গতিশীল জীবনের গতিশীলতা হ্রাস পাচ্ছে। এই অবস্থা হতে যদি আমরা বের হতে না পারি, তাহলে বিপর্যয় আরো বেশী হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png