জীবনের গল্প || সক্ষমতা এমনি আসে না

in আমার বাংলা ব্লগ • yesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের আগমনি বার্তায় কিছুটা চঞ্চলতা ফিরে আসতে শুরু করেছে হৃদয়ের মাঝে। আসলে শীতের সময়গুলো আমার জন্য সত্যি ভিন্ন অনুভূতির একটা সিজন, প্রকৃতির নির্মল রূপ, শীতল পরিবেশ ও কুয়াশার উষ্ণ অনুভূতি দারুণ একটা পরিবেশ তৈরী করে দেয়। চারপাশের এমন পরিবেশ নিঃসন্দেহে আমার এবং আমাদের জন্য ভালো লাগার একটা সুযোগ।

হ্যা, সুযোগ হয়তো আমরা সর্বদা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, সুযোগের সঠিক ব্যবহার করতে না পারার কারণে আমাদের মাঝে মাঝে পস্তাতেও হয়। সত্যি বলতে প্রকৃতির সুন্দর পরিবেশ হোক কিংবা জীবনের যে কোন ক্ষেত্রেই কিছু করার সুযোগ পাওয়া যাক, কোনটাই কার্যকর ভূমিকা পালন করতে পারে না, যদিও না সেটার সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। আমরা এখানে প্রায় অনিশ্চিত একটা বিষয়ের প্রতি নিজেদের দুর্বলতা প্রকাশ করি কিন্তু এর আড়ালে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা করি না।

myriams-fotos-sunset-1786582.jpg

যাইহোক, সময়ের সাথে হয়তো আমাদের ভাবনাগুলোর পরিবর্তন হয় না, সময়ের সাথে আমাদের সুযোগগুলো কার্যকর হয় না, আর সেই কারণেই আমাদের এমন অবস্থা। তবুও আমরা আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে পারি না, আমাদের অবস্থান উন্নত হয় না। সুযোগ ও সুবিধা হয়তো আমাদের তেমনভাবে প্রভাবিত করতে পারে না কিন্তু একটা সময় পর ঠিক জীবনের আলোগুলোকে নিভিয়ে দেয় এবং হতাশার দিকে এগিয়ে দেয়। আমরা তখন আফসো করি আর অপারগতা প্রকাশ করি।

কিন্তু নিজের সক্ষমতা যাচাই না করা, সুযোগের সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারার ব্যর্থতা হয়তো আমাদের সেভাবে আঘাত করতে পারে না, যার কারণে আমরা সুযোগগুলোকে চরম সুযোগ হিসেবে বিবেচনা করি না। ভাবি পরবর্তীতে আবার সুযোগ পাবো, নিজেকে প্রকাশ করবো এবং সময়ের সাথে সাথে আমিও গতিশীল হয়ে যাবো। কিন্তু বিষয়টা সত্যি এমন নয়, বরং এর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে।

আলো আসবে কথা সত্য, আধাঁর হারিয়ে যাবে সত্য কিন্তু এর পেছনে যে ভূমিকা থাকার কথা সেটা আমরা ভুলে যাই। এর জন্য যে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজন সেটা আমরা ভুলে যাই। আর এই ভুলে যাওয়াটাই আমাদের সক্ষমতাকে দুর্বল করে দেয়, আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে দেয়। সুযোগগুলো সুযোগ হিসেবেই হারিয়ে যায়, আর আমরা আমাদের অবস্থানে আফসোস করতেই থাকি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png