জীবনের গল্প || সচেতনতা ও সুস্থতা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সিজন পরিবর্তনের এই সময়টায় নিজেকে সুস্থ রাখার প্রতিযোগিতায় এখনো টিকে আছি। আর টিকে থাকার মানেই হলো সুস্থতা ধরে রাখা। সত্যি সিজন পরিবর্তনের শুরুতে নানা ধরনের ফ্লুতে আক্রান্ত হয়ে থাকে, শুধু যে শিশুরা আক্রান্ত হয় তা কিন্তু নয় বরং ছোট-বড় সবাই আক্রান্ত হয়ে থাকে। আর শীতের শুরুর সময়টায় একটু বেশী ভয় হয়ে থাকে আমাদের, বিশেষ করে ঢাকার চারপাশে যারা থাকেন তাদের। কারণ এই সময়ে ডেঙ্গুর প্রকোপটা একটু বেশী হয়ে থাকে।
এমনিতে আমাদের শহরের নানা সমস্যায় আমরা নির্জীব হয়ে থাকি, তারপর আবার এমন সিজনাল নানা ফ্লুতে সেটা আমাদের প্রায় হতাশ করে দেয়। হ্যা, এখানে একটা কথা বলা প্রয়োজন আর সেটা হলো, এই ধরণের সমস্যায় কর্তৃপক্ষ যতটা না দায়ী থাকে তারচেয়ে বেশী দায়ী আমরা সাধারণ জনগন। কারণ আমরা সঠিক দায়িত্বটি পালন করি না বিধায় এমনটা হয়ে থাকে, সচেতন নাগরিক হিসেবে আমরা যদি প্রকৃতি এবং চারপাশের পরিবেশ নিয়ে একটু বেশী সতর্কতা ধরে রাখতে পারতাম তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারতো।
হয়তো এতোটা ভয়ানক না হয়ে প্রকৃতির পরিবর্তনের বিয়ষটি আরো বেশী আনন্দময় হয়ে উঠতে পারতো আমাদের জন্য। সত্যি বলতে সময়ের সাথে সাথে সবকিছুতে পরিবর্তন আসছে, চারপাশের প্রকৃতি পরিবর্তন হচ্ছে, ফাঁকা জায়গা সংকোচিত হয়ে যাচ্ছে, বাড়ি-ঘরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এগুলোর কাছে নির্দিষ্ট জায়গায় মানুষের উপস্থিতি বেড়ে অনেকটা দ্বিগুনের বেশী হয়ে যাচ্ছে, আর এই বেশী সংখ্যক মানুষের উপস্থিতি পরিবেশ স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না, যার কারণে পরিবেশ দ্রুত নষ্ট হচ্ছে, ভারসাম্য হারাচ্ছে।
একটা স্বাভাবিক অবস্থা যখন অস্বাভাবিক হয়ে যায়, সেটা যখন তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন সেখান হতে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। আর মানুষের ঘনত্ব যেখানে যত বেশী সেখানে প্রাকৃতিক শুদ্ধতা ততো বেশী হ্রাস পেতে থাকে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের এই সমস্যাগুলো শুধুমাত্র প্রকৃতির কারণেই ঘটছে না বরং এর পেছনে মূল ভূমিকা পালন করছি আমরা নিজেরাই, আমাদের অসতর্কতা, অতিরিক্ত চাহিদা এবং পরিবেশ বিপর্যয়ের কারণেই হচ্ছে।
যদিও এটা রুখা যাবে না কিন্তু তবুও আমাদের সচেতনা কিংবা সচেষ্ট ভূমিকা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারে। চারপাশের পরিবেশ সুন্দর রাখা-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যতটা সময় বাড়ির চারপাশের সবুজ প্রকৃতির টিকিয়ে রাখার চেষ্টা করা। সামান্য একটু সতর্কতা এবং নিজেদের সচেতন অবস্থান, কিছুটা হলেও এমন অবস্থার উন্নতি ঘটাতে পারে, এতে কোন সন্দেহ নেই। সুতরাং প্রকৃতির এমন পরিবর্তনের সময় আমাদের আরো বেশী সচেতন ও যত্নশীল ভূমিকা আবশ্যক।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR